মার্কিন সম্পদ বাজেয়াপ্তের ফরমানে পুতিনের স্বাক্ষর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে একটি ফরমানে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র কর্তৃক রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার জবাবে তিনি এমন পদক্ষেপ নিলেন।ফরমানে বলা হয়, যুক্তরাষ্ট্র বেআইনিভাবে মস্কোর সম্পদ বাজেয়াপ্ত করায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন সংস্থার আদালতে আইনি প্রতিকার চাওয়ার অধিকার থাকবে।রাশিয়ান সরকারের একটি বিশেষ কমিশন মার্কিন সম্পদ বা সম্পত্তি শনাক্ত করবে। […]

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৮ জন। বুধবার অবরুদ্ধ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সূত্র: আল-জাজিরাএদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজায় অবশিষ্ট থাকা দুইটি হাসপাতালও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল দুইটিতে দুই শতাধিক রোগী আটকা পড়েছেন।অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে […]

জন্মভূমিতে আজ চিরনিদ্রায় শায়িত হবেন রাইসি

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিরনিদ্রায় শায়িত হবেন আজ। বৃহস্পতিবার দুপুরে জন্মস্থান মাশহাদে জানাজা শেষে সমাহিত করা হবে তাকে।এদিন সকালে খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমে এসেছেন সর্বস্তরের মানুষ। এর আগে বুধবার তেহরানে ৫০ দেশের ৬৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান ও […]

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট তো লাম

ভিয়েতনামের পার্লামেন্ট জননিরাপত্তামন্ত্রী তো লামকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। আজ বুধবার একদলীয় রাষ্ট্রের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী আইনপ্রণেতারা সর্বসম্মতভাবে তো লামকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার প্রস্তাবের পক্ষে ভোট দেন।প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে তো লাম বলেছেন, তিনি দৃঢ় ও অবিচলভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।জননিরাপত্তামন্ত্রী হিসেবে তো লাম (৬৬) দেশটির দুর্নীতিবিরোধী অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। […]

আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার হয়নি : পশ্চিমবঙ্গ পুলিশ

ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তার মরদেহ টুকরো টুকরো করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।বুধবার বিকেলে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনস থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানান, বাংলাদেশের এমপি আনোয়ারুল আজীম ব্যক্তিগত সফরে এসে এখান থেকে নিখোঁজ হয়ে […]

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। কাতারের আল-জাজিরা টিভি এ কথা জানিয়েছে।ফিলিস্তিনি ভূ-খন্ডের উত্তরে জাবালিয়া এবং বেইত লাহিয়া শহরে বিমান হামলায় কমপক্ষে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরো অনেক আহত হয়েছেন।আল-জাজিরা আরও জানিয়েছে, গাজা শহরের আবাসিক ভবনগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর গোলাবর্ষণে ১২ বেসামরিক লোক মারা গেছে এবং বেশ কয়েকজন আহত […]

ইব্রাহিম রাইসির প্রথম জানাজায় অংশ নিতে মানুষের ঢল

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যদের প্রথম জানাজার আয়োজন শুরু হয়েছে দেশটির তাবরিজ শহরে। এতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে।অনুষ্ঠানে বক্তৃতাকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহদিদি বলেন, আজ ইরান একজন জনপ্রিয় ও নম্র […]

খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার

ইউক্রেনের উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে৷ ইউক্রেনও রুশ ভূখণ্ডে পালটা হামলা চালাচ্ছে৷ প্রেসিডেন্ট জেলেনস্কি আরো প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের আবেদন করছেন৷ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীকে আরো এগোতে দিচ্ছে না বলে দাবি করলেও মস্কো জোরালো হামলা চালিয়ে যাচ্ছে৷ গত ১০ই মে থেকে চলে আসা হামলা মোকাবিলা করতে হিমসিম খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী৷ রোববার শহরের […]

রাইসির মৃত্যু বদলে দিতে পারে ইরানের শাসনকাঠামো

ইরান-আজারবাইজান সীমান্ত এলাকা পরিদর্শন করে ফেরার সময় বিরূপ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সরকারি গণমাধ্যম বলছে, জরুরি পরিস্থিতির কারণে কপ্টারটি পাহাড়ি ও বনভূমি এলাকায় ‘হার্ড ল্যান্ডিং’ করেছে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি গতি নিয়ে খাঁড়া ভূমিতে পড়েছে।বৃষ্টি ও কুয়াশার মধ্যে উদ্ধারকাজ কঠিন ছিল। শেষ পর্যন্ত উদ্ধারকর্মীরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে […]

চীনগামী তেলের ট্যাঙ্কারে হুথিদের হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবার লোহিত সাগরে চীনগামী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।উপসাগরীয় এলাকায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিয়ে চীন যাওয়ার পথে শনিবার ভোরে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে ওই হামলা চালানো হয়।মার্কিন সমুদ্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তেলবাহী ওই ট্যাঙ্কারটি পানামার পতাকাবাহী এবং এটির […]