সিরিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান হামলার মধ্যেই এবার দক্ষিণ সিরিয়ায় ড্রোন হামলা করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যও রয়েছেন।সিরিয়ার আল-ওয়াতান সংবাদপত্র ও শাম এফএম রেডিওর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস […]

গাজা ইস্যুতে ব্লিঙ্কেনকে যা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য ‘জরুরিভিত্তিতে পদক্ষেপ’ নিতে হবে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।এতে বলা হয়েছে, ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, তিনি ব্লিঙ্কেনকে বলেছেন […]

কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক

মুসলিম বিশ্বের প্রতিবাদের পর জনসন্মুখে কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্কের পার্লামেন্ট। ‘একটি স্বীকৃত ধর্মীয় সম্প্রদায়ের জন্য তাত্পর্যপূর্ণ ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রতি অনুপযুক্ত আচরণ’ শিরোনামে উত্থাপিত বিলটি বৃহস্পতিবার ৯৪-৭৭ ভোটে পাস হয়।এই আইন পাসের ফলে ডেনমার্কে কেউ পবিত্র কোরআন পোড়ালে এখন থেকে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরনের অপরাধের জন্য জরিমানার পাশাপাশি সর্বোচ্চ দুই […]

ঘুষ: মার্কিন দূতাবাসের দুই কর্মী বহিষ্কার করলো স্পেনআন্তর্জাতিক ডেস্ক

স্প্যানিশ গোয়েন্দাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করেছে স্পেন। আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের এল পাইস নামের এক পত্রিকা এই খবর প্রকাশ করেছে। এতে জানা যায়, গোপন তথ্য হাতিয়ে নিতে স্প্যানিশ গোয়েন্দাদের ঘুষ দিয়েছিল ওই দুই মার্কিন কর্মকর্তা।বহিষ্কৃত দূতাবাস কর্মকর্তাদের নাম বা পদ উল্লেখ করেনি এল পাইস। জানা গেছে, মাদ্রিদের অনুরোধে গোপনীয়ভাবে […]

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৩৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।বুধবার কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন এসব অভিবাসীকে আটক করা হয়।মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটককৃত অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। ওয়ার্ক ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা করা গুরুতর অপরাধ।আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, […]

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরো একজন। তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।লাস ভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় লিখিত এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুকধারী ছাড়াও তিনজন নিহত […]

ইসরায়েলি হামলায় পরিবারের ২২ সদস্যকে হারালেন আল জাজিরার সাংবাদিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাংবাদিকের পরিবারের ২২ সদস্য নিহত হয়েছেন। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম মোয়ামেন আল শরাফি।শরাফির পরিবারের সদস্যরা যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বুধবার (৬ ডিসেম্বর) সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তারা প্রাণ হারান। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।নিহতদের মধ্যে আল শরাফির বাবা-মা […]

১৬ বছর পর মুক্তি পেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দণ্ডপ্রাপ্ত লাতিন আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আলবার্তো ফুজিমোরিকে ১৯৯০-এর দশকে তার দশক-দীর্ঘ শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ২৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। দেশটির সর্বোচ্চ আদালত ২০১৭ সালে তাকে ক্ষমা করে মুক্তির আদেশ দেন। আদালতের অনুমতির পর স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ছাড়া […]

বিতর্কিত কার্বন ক্রেডিট বন্যা কপ-২৮ সম্মেলনে কোনো বিধিবিধান হয়নি

কপ-২৮ জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগদানকারী দেশগুলোর প্রতিনিধিরা তাদের জন্য বিধিবিধান তৈরি হওয়ার আগে বিতর্কিত কার্বন ক্রেডিট হাইপিং ঘোষণায় পরিবেশবাদী দলগুলো ব্যাপক আকারে ‘গ্রিন ওয়াশিং’-এর আশঙ্কা করছে।ক্রেডিটগুলোর পেছনের ধারণাটি সম্প্রতি একটি বড় আঘাত নিয়েছে কারণ, বৈজ্ঞানিক গবেষণায় বারবার দেখানো হয়েছে, স্কিমগুলোর অধীনে কার্বন নির্গমন হ্রাসের দাবিগুলো প্রায়শই ব্যাপকভাবে অত্যধিক মূল্যায়ন করা হয়।কার্বন ক্রেডিট কর্পোরেশনগুলোকে অনুমতি দেয় […]

আরব আমিরাত ও সৌদি আরব সফরে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চলতি সপ্তাহের শেষে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে যাচ্ছেন। পুতিনের সহযোগী ইউরি উশাকভ এ কথা জানান।টেলিগ্রাম চ্যানেলকে তিনি বলেন, এটি হবে একটি কর্মময় সফর। সৌদি আরবে পুতিন সেদেশের যুবরাজের সঙ্গে বৈঠক করবেন। এর আগে আমরা সংযুক্ত আরব আমিরাত সফর করব।পুতিন এর আগে কোভিড ১৯ এর আগে ২০১৯ সালে সংযুক্ত […]