ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা চরমে, যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। পরপর দুটি ঘটনার পর আগুনের উত্তাপ আরও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় আক্রমণে সক্ষম এমন ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।সংবাদ সংস্থাগুলোর তথ্য বলছে, ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক কার্টেলদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। এর প্রস্তুতির অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান […]

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এবার ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। […]

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন এক বাংলাদেশি নাগরিক। সোমবার রাতে উত্তর আফ্রিকার উপকূল থেকে আসা ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশ। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকার জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাস […]

যে সব কারণে উত্তাল ইন্দোনেশিয়া

সরকারবিরোধী তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যেই সংসদ সদস্যদের জন্য মাসিক ভাতা বৃদ্ধি ঘোষণা থেকে বিক্ষোভের সূত্রপাত। পরে পুলিশের গাড়ি চাপায় ফুড ডেলিভারি কর্মীর মৃত্যুর ঘটনা বিক্ষোভে নতুন মাত্রা দিয়েছে।জানা গেছে, নিয়মিত বেতনের পাশাপাশি দেশটির ৫৮০ সংসদ সদস্যের জন্য মাসিক ৫০ মিলিয়ন রুপি বা প্রায় ৩ হাজার মার্কিন ডলারের […]

যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনকে যুদ্ধ-পরবর্তীসময়ে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য ২৬টি দেশ প্রতিশ্রুতি দিয়েছে, যার আওতায় স্থল, সমুদ্র ও আকাশপথে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইউক্রেনের মিত্রদের এক শীর্ষ সম্মেলনের পর প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে ম্যাক্রোঁ এই ঘোষণা দেন।তিনি আরও জানান, সম্মেলনের পর তিনি, ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি […]

ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলা‌দেশ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ত্রাণসামগ্রী নিয়ে দেশটির উদ্দেশে যাত্রা করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ।গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন […]

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত

ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে দখলকৃত ভূখণ্ডে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। খবর মেহের নিউজ।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবসহ মধ্যাঞ্চলে সতর্কতা […]

যদি-কিন্তু টেনে বৈঠকে রাজি পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেই এ কথা জানিয়েছেন তিনি। বলেছেন, বৈঠকের জন্য যেকোনো সময় মস্কোয় আসতে পারেন জেলেনস্কি।বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেয়ার পর এই মন্তব্য করেন পুতিন।প্রায় সাড়ে তিন বছর ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধের অবসানে জোর কূটনৈতিক তৎপরতা […]

মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট’ পাঠিয়ে কঠিন হুমকি দিলো ইসরায়েল

মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্যাটেলাইটটির সফল পরীক্ষা চালানো হয়েছে। স্যাটেলাইটটি পরিকল্পনা মোতাবেক কাজ করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।বুধবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইসরাইয়েলের এক প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের এই স্পাই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে ‘ওফেক ১৯’। মঙ্গলবার রাতে মধ্য ইসরায়েলের পালমাচিম এয়ারবেজ থেকে স্যাটালাইটটি পাঠানো […]

ভুয়া ভোটারের তথ্যপ্রমাণ দিলো কংগ্রেস, কোণঠাসা বিজেপি

ভারতের গুজরাট রাজ্যে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এক নতুন এবং ব্যাপক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি অমিত ছাভড়া এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার দাবি, রাজ্যে অন্তত ৬২ লাখ ভুয়া ভোটার তালিকাভুক্ত হয়েছে। তিনি সরাসরি এই ‘ভোট চুরির’ দায় বিজেপির ওপর চাপিয়েছেন। দাবি করেছেন, এই ভুয়া ভোটারদের মাধ্যমেই বিজেপি সাম্প্রতিক নির্বাচনগুলোতে রেকর্ড জয়ের […]