মনমোহন সিং ভারতের প্রথম এবং একমাত্র অহিন্দু প্রধানমন্ত্রী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার নাম স্বাধীন ভারতের ইতিহাসে অনেকটা জায়গাজুড়ে রয়েছে। এ দেশের উদার আর্থিক নীতির জনক বলা হয় তাকে।ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মনমোহন সিং ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী এবং এখন পর্যন্ত একমাত্র। মনমোহনের […]

গাজায় নিহত আরও ৫৮, প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার ৩০০

ইসরায়েলি বাহিনীর হামলায় গত রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৫৮ জন এবং আহত হয়েছেন আরও ৮৪ জন। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, […]

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন হাসপাতালে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির নেতা বিল ক্লিনটন জ্বরে আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন। সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় উরেনা বলেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে। চমৎকার চিকিৎসা সেবা ও যত্নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা […]

স্ট্রোকের পর ইংলিশ নারী কথা বলছেন ইতালিয়ান ভাষায়

এক ব্রিটিশ মহিলা স্ট্রোক করার পর ইতালীয় ভাষায় বলতে শুরু করেছেন যদিও তিনি কখনও এই ভাষা শেখেনি বা ইতালি যাননি। ৫৮ বছর বয়স্ক অলথিয়া ব্রাইডেনকে এক সন্ধ্যায় তার স্বামী উইনস্টনের অচেতন অবস্থায় পান। ওই দিন তিনি স্ট্রোকের শিকার হয়েছিলেন।উইনস্টন বলেন, স্ত্রী কথা বলতে পারছিল না দেখে তিনি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকেন। প্রাথমিক চিকিৎসার পর গত ৩০ […]

গাজায় স্কুল-হাসপাতালে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুল ও দুটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে।রবিবার স্থানীয় সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজা শহরের একটি স্কুলে বোমা হামলা করেছে ইসরায়েলি বাহিনী। স্কুলটি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত […]

দ্য ইকোনমিস্টের ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ

প্রভাবশালী বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার ২০২৪ খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। জুলাইয়ের নজিরবিহীন ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় এ খেতাব জিতলো দেশটি।বৃহস্পতিবার এ বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে ২০২৪ সালের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, […]

মার্কিন নিষেধাজ্ঞার পর যা বললো পাকিস্তান

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের ওপর নাখোশ হয়েছে পাকিস্তান। এরইমধ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করে বলেছে, তারা এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছে।বৃহস্পতিবার এক বিবৃতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় […]

ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে: খামেনি

হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার যে স্বপ্ন দেখছে ইসরায়েল, তা কোনদিনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, হিজবুল্লাহ নয়, বরং ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে।মঙ্গলবার তেহরানে নারীদের এক সমাবেশে এমন মন্তব্য করেন খামেনি।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, ইহুদি শাসকরা মনে করছে, তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে কোণঠাসা করে ফেলবে ও […]

দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে শুক্রবার রাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সিরিয়ার রাজধানী থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার বলেছেন, দামেস্কের কাছে সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং তার আশেপাশে ইসরায়েল হামলা চালিয়েছে। সেরদার বলেন, দামেস্কের […]

২০২৩ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি

২০২৩ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে ২০২৩ সালে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই সময়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা […]