সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করছি শান্তিরক্ষার জন্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শান্তিতে বিশ্বাসী। যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম। আমরা জানি যুদ্ধের কী ভয়াবহ পরিণতি। আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করছি আগ্রাসনের জন্য নয়, শান্তিরক্ষার জন্য।আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নৌ বাহিনীর ‘মিডশিপম্যান ২০২০ আলফা’ ও ‘ডাইরেক্ট এন্ট্রি ২০২২ ব্রাভো’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। […]
এখনো মীরজাফরের বংশধররা বেঁচে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মীরজাফরের বংশধররা এখনো বেঁচে রয়েছে, যারা মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারে না। সেজন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। মুক্তিযোদ্ধারা সম্মানিত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হবে।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান আরও […]
আ.লীগ ক্ষমতায় এলে জনগণের কল্যাণে কাজ করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের কল্যাণে কাজ করে। আমরা এটাই করে যাব। যারা বলে কিছু করিনি, তাদের প্রশ্ন করব ১০০ সড়ক এক দিনে, ১০০ সেতু এক দিনে উদ্বোধন আগে কেউ করেছে? করেনি।’আজ বুধবার সারা দেশে মানোন্নয়ন করা ১০০টি মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকার যোগাযোগব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে জানিয়ে এসময় প্রধানমন্ত্রী […]
১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ৫০ জেলায় নির্মাণ করা ১০০টি মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রজেক্টরের মাধ্যমে যুক্ত ছিল।১০০ মহাসড়কের নামের তালিকা: ঢাকা প্রশাসনিক বিভাগ (মোট সড়ক সংখ্যা: ৩২টি)১ জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক২ […]
কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, বিজিবিকে প্রধানমন্ত্রী

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি শৃঙ্খলার ব্যাঘাত না ঘটিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানা সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বিজিবি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব পালন করবেন। কমান্ড মেনে চলবেন।বিজিবির কর্মকাণ্ডে সন্তুষ্টি […]
পদ্মার ওপর নির্মিত সঞ্চালন লাইনে বিদ্যুৎ প্রবাহ শুরু

পদ্মা নদীর ওপর দিয়ে নির্মিত আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ প্রবাহ (লোড ফ্লো) শুরু হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৬ মিনিটের দিকে নবনির্মিত সঞ্চালন লাইনটির ১ম সার্কিট এবং এর দুই মিনিট পর ২য় সার্কিটে বিদ্যুৎ প্রবাহ শুরু করা হয়। পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সূত্রে এই তথ্য জানা গেছে।পিজিসিবি জানায়, বর্তমানে […]
আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ। বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক বছর ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ যথাযথ গুরুত্বের সঙ্গে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। অভিবাসন সংশ্লিষ্ট সকল অংশীজনকে সঙ্গে নিয়ে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি […]
আওয়ামী লীগের কাউন্সিল সাশ্রয়ী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সেই মন্দার কবল থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। এ অবস্থায় আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে ব্যয় সাশ্রয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য জাতীয় কাউন্সিল অত্যন্ত সাদামাটা ও সংক্ষিপ্ত পরিসরে করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ […]
আগামীকাল মহান বিজয় দিবস

আগামীকাল মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ […]
আ.লীগ মানবাধিকার লঙ্ঘন নয়, সুরক্ষা দেয় : প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করে না বরং মানবাধিকারের সুরক্ষা দেয় বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ দেশের সমস্যা সমাধান করে এবং মানুষের জন্য কাজ করে বলেও জানান তিনি। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা […]