বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৬টা ৩২ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তারা।পুষ্পস্তবক শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। […]

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর জেলা প্রশাসন আয়োজিত সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের মিলাদ মাহফিলে পুরাতন বাসভবন […]

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম করেছে সরকার। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) পতাকা বিধিমালায় সংশোধন এনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পরে এ বিষয়ে গেজেট জারি হয়।নতুন নিয়মে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা দণ্ডের ওপর থেকে চার ভাগের একভাগ দৈর্ঘ্যের সমান নিচে ওড়াতে হবে।বিধিমালায় আগে […]

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে : বিশ্বব্যাংক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইয়ারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। অন্যান্য উন্নয়নশীল […]

দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন সংবাদ না পরিবেশন করার আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা সমালোচিত হয় এমন কোন সংবাদ প্রচার বা পরিবেশন না করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনারা এমন কোন সংবাদ প্রকাশ করবেন না যাতে করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং চলমান অগ্রযাত্রা বাধাগ্রস্ত সৃষ্টি করে।সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল […]

রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাজা তৃতীয় চার্লসকে তার ঐতিহাসিক অভিষেক উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পৃথক পৃথক বার্তায় তারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান।সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস এবং মহামহিম রাণী ক্যামিলার অভিষেক উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি […]

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়োসী প্রশংসা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের রিজ-কার্লটন হোটেলে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন। ক্রিস্টালিনা বলেন, ‘বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল। শেখ হাসিনার গতিশীল […]

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা এই দিন। একই সঙ্গে তাদের আন্তর্জাতিক সংহতির দিন। প্রতিবছর ১ মে সারা বিশ্বে পালিত হয়। ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। কিন্তু তাদের ওপর গুলি চালানো হয়। এতে নিহত হন ১১ তরতাজা শ্রমিক। […]

সিটি নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ: আইজিপি

আসন্ন সিটি করেপারেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) যে কোনো নির্দেশনা পালনে পুলিশ প্রস্তত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।তিনি বলেন, ‘পাঁচ সিটি নির্বাচনকে ঘিরে আলাদা কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব আইজিপি এসব কথা বলেন।পুলিশ […]

প্রধানমন্ত্রীর সফরে বিশ্বব্যাংকের বড় প্রকল্পের প্রত্যাশা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরে বড় ধরনের একটি প্রকল্পের প্রস্তাব বিশ্বব্যাংক দিতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছয় দিনের সফরে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।ড. আব্দুল মোমেন বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে একটি মডেল কান্ট্রি। সংস্থাটির […]