একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২১ বিশিষ্টজনকে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।এবার একুশে পদক পাচ্ছেন- ভাষা আন্দোলনে মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।শিল্পকলায় সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), […]

সিত্তে থেকে বাংলাদেশের উপ-দূতাবাস ইয়াঙ্গুনে স্থানান্তর করা হচ্ছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই অব্যাহত আছে। নিরাপত্তার খাতিরে সিত্তেতে বাংলাদেশ উপ–দূতাবাসের কূটনীতিকদের ইয়াঙ্গুনে সরিয়ে নেয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন।তিনি জানান, বাংলাদেশের ওই মিশনের কূটনীতিক ও কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেয়া হচ্ছে ইয়াঙ্গুনে। উপ-দূতাবাসের তিন কর্মকর্তা রোববার ইয়াঙ্গুনে পৌঁছেছেন। বাকি সাতজন আশা করা […]

পবিত্র শবেমেরাজ আজ

পবিত্র শজ। ‘শবেমেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। ২৬ রজব দিনগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। তাই রাতটি মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।ইসলামী শরীয়তের পরিভাষায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ‘ইসরা’ এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আরশে আজিম সফরকে ‘মিরাজ’ বলা হয়। মহানবী (সা.) নবুওয়াতের […]

হজ নিবন্ধন শেষ, এখনও খালি ৪৪ হাজার কোটা

৪৪ হাজারের বেশি কোটা খালি রেখেই এবারের হজের নিবন্ধন কার্যক্রম শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ হজযাত্রী। এদিকে চতুর্থ দফা সময় বাড়িয়েও হজের নির্ধারিত কোটা পূরণ না হওয়াকে হজের খরচ বৃদ্ধিকেই দায়ী করা হচ্ছে।ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী , নিবন্ধন শেষে এখনও কোটা খালি রয়েছে […]

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৭ তম আসরের প্রথম পর্ব। ইজতেমার এ পর্বের মোনাজাত পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের।রবিবার সকাল ৯টার দিকে মোনাজাত শুরু হয়। মোনাজাতে পরিবহন, হাট-ঘাট, মাঠ, আশপাশের দালান যে যেখানে ছিলেন সেখান থেকেই এই মোনাজাতে অংশ নেয়। ২২ মিনিট পর্যন্ত চলে এবারের আখেরি মোনাজাত।মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, […]

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ রোববার। এই মোনাজাত পর্বের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্বের (শুরায়ে নিজাম বা জুবায়েরপন্থী) ইজতেমা। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগমে অনুষ্ঠিত হবে এ মোনাজাত।আখেরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরব্বি ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব […]

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময় জানাল জিএমপি

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সময় জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মাহবুব আলম। তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্টোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।তিনি বলেন, রোববার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। আমরা এই […]

বাংলাদেশে ঢুকতে সীমান্তে অবস্থান নিয়েছে অনেক রোহিঙ্গা

রাখাইনে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য ওপারে সীমান্তে অবস্থান নিয়েছে অনেক রোহিঙ্গা। তবে তাদের এদেশে আসার ব্যাপারে বিরোধিতা করছে উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা। তারা বলছেন, নিজ দেশ ছেড়ে এবার ভুল করা যাবে না।শুক্রবার ক্যাম্পে আয়োজিত কনভেনশনে রোহিঙ্গা নেতারা বলেছেন, আরাকান আর্মি তাদের অবস্থান স্পষ্ট করলে এখনই তারা ফিরে যাবেন মিয়ানমারে।দেশটির অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী […]

ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ ফেব্রুয়ারি এবার দিবসটির প্রতিপাদ্য ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’।ডিএমপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনার পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে […]

বইমেলা আমাদের ইতিহাস-ঐতিহ্যের বিকাশে একটি অন্যতম অনুষঙ্গ : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অমর একুশে বইমেলা আমাদের শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের বিকাশে একটি অন্যতম অনুষঙ্গ।তিনি বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইপড়ার বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে নতুন প্রজন্মকে বইপড়া ও সাহিত্য চর্চায় উদ্ধুদ্ধ করতে মাসব্যাপী বইমেলা ও ভাষাচর্চার এই আয়োজন কার্যকর অবদান রাখবে বলে আমার বিশ্বাস।’বৃহস্পতিবার অমর একুশে বইমেলা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব […]