বাংলাদেশে ভারতের ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের অবকাঠামো, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বানও জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি ভারতীয় বিনিয়োগকারীদের অবকাঠামো প্রকল্প, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ সম্ভাবনা বিবেচনা করার জন্য অনুরোধ করব। ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সময়, খরচ কমিয়ে বাই-ব্যাক ব্যবস্থার […]
দুর্গাপূজায় ভারত যাচ্ছে ২ হাজার ৪৫০ টন ইলিশ

আগামী ১ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু। এ উপলক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ যাবে ভারতে। গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, আসছে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো […]
স্পিকারের সাথে ইউনিসেফ আবাসিক প্রতিনিধির সাক্ষাত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাত করেন।সাক্ষাতকালে তারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে শিশুদের ওপর প্রভাব, মাতৃস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যাসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও জরুরি প্রয়োজনগুলো […]
ধরে-বেঁধে কাউকে নির্বাচনে আনবো না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সব দলের সক্রিয় অংশগ্রহণ চাই। কারণ সক্রিয় প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন হলে ভারসাম্য সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলোই এ ভারসাম্য সৃষ্টি করে। সবার প্রতি আহ্বান থাকবে- আপনারা আসুন, সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিন। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখুন ও সহায়তা করুন। কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনবো না।সোমবার (৫ […]
ফজিলাতুন্নেছা মুজিব’ সেতুর উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন। রোববার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সেতুর উদ্বোধন করেন তিনি।উদ্বোধন উপলক্ষে সেতুর কুমিরমরা প্রান্তে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসন, কাউখালী প্রান্তের এক পাশ পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসন ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সর্বস্তরের জনগণ অনুষ্ঠানটি উপভোগ করছেন।পিরোজপুর প্রান্তে মৎস্য […]
আবারো তলব মিয়ানমারের রাষ্ট্রদূতকে, কড়া প্রতিবাদ জানালো ঢাকা

মিয়ানমারের যুদ্ধবিমান থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার জিরোপয়েন্টে দুটি গোলা পড়ার ঘটনায় দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।রোববার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মোকে তলব করে এ বিষয়ে একটি কূটনৈতিক আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়।সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. […]
প্রতি কিলোমিটারে বাসভাড়া কমল পাঁচ পয়সা

বাসভাড়া কিলোমিটার প্রতি পাঁচ পয়সা কমানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ […]
মর্টার শেল : মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, ঢাকার কড়া প্রতিবাদ

মিয়ানমার থেকে আসা দুটি মর্টার শেল বান্দরবান সীমান্তে পড়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।সোমবার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডাকা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে রাষ্ট্রদূতকে আজকে আমরা ডেকেছি। এখনও তার সাথে মিটিং হচ্ছে। তাদেরকে […]
কোনো নামেই নিবন্ধন পাবে না জামায়াত : ইসি আলমগীর

জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালতের আদেশে বাতিল হয়েছে। তাই এ দলের ব্যক্তিরা ভিন্ন নামে আবেদন করলেও নিবন্ধন পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। সোমবার নির্বাচন কার্যালয়ে নিজ দপ্তরে জামায়াত ইসলাম অন্য নামে আবেদন করলে নিবন্ধন পাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। যদি নতুন করে আবেদন করে একই […]
নতুন ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু

জাতীয় সংসদের পরবর্তী ডেপুটি স্পিকার হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানো হবে। জাতীয় সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বঙ্গভবন থেকে জানানো হয়, সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার […]