চূড়ান্তভাবে চাকরি হারালেন নির্বাচন কমিশনের ৮৫ জন কর্মকর্তা

উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে চাকরি হারালেন নির্বাচন কমিশনের (ইসি) ৮৫ জন কর্মকর্তা। ২০০৫ সালে চার দলীয় জোট সরকারের সময় নিয়োগ পাওয়া এবং ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় মূল্যায়ন পরীক্ষার পর নিয়োগ বাতিল হওয়া সেই ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের আদেশ চূড়ান্তভাবে বাতিল করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি।উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাদের চাকরি পুনর্বহালের ২০১০ […]

মাস্টারপ্ল্যান শেষ হচ্ছে এবং পর্যটনের নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ

পর্যটনের মাস্টারপ্ল্যানের কাজ শেষ হচ্ছে ডিসেম্বরে। এর মাধ্যমে দেশ পর্যটনের নতুন যুগে প্রবেশ করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পকে পরিকল্পিত ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ বছরই ডিসেম্বরে এই মহাপরিকল্পনার কাজ প্রণয়ন শেষ হবে। টুরিজম মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে দেশের […]

সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ সংসদীয় আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর আসনটিতে উপনির্বাচন করবে ইসি।সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে সেই আসনে […]

বছর শেষে সারাদেশে এবার ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা

 বছর শেষে দুর্গাপূজা ফিরছে উৎসবের রঙে। কেননা গত দুই বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। এ বছর সেই সব বিধিনিষেধ নেই। গত বছরের চেয়ে এবার ৫০টি বেশি মণ্ডপে পূজা উদ্‌যাপন হবে। গত বছর ৩২ হাজার ১১৮টি মণ্ডপে পূজা উদ্‌যাপন হয়। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ১৬৮টি। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ২৪১টি, […]

যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধ করুন : জাতিসংঘে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্কট ও বিরোধ নিরসনে সংলাপের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ বিশ্ব গড়তে অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিশ্ব বিবেকের কাছে আমার আবেদন, অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ, স্যাংশন বন্ধ করুন। শিশুকে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা দিন। শান্তি প্রতিষ্ঠা করুন।’ জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৭৭তম […]

দক্ষিণখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ – ১

রাজধানীর দক্ষিণখানের আটিপাড়া বড়বাদ এলাকায় মশার কয়েল জ্বালাতে গিয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে বাবুল মিয়া (৪৫) নামে একজন দগ্ধ হয়েছেন।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা […]

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ আজ, গুরুত্ব পাবে যেসব বিষয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  স্থানীয় সময় বিকাল ৪টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা থেকে রাত সাড়ে ৩টা) প্রধানমন্ত্রীর ভাষণের সময় নির্ধারণ করা হয়েছে বলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানিয়েছে।প্রেস উইং সূত্রে জানা গেছে, প্রতিবারের মতো এবারও […]

বাণিজ্য সহযোগিতা জোরদারে বাংলাদেশ-কম্বোডিয়া এফটিএ চুক্তিতে সম্মত

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে সম্মত হয়েছে বাংলাদেশ ও কম্বোডিয়া। এর ফলে দেশ দুটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে পারে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ বৈঠকে তারা বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সম্মত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ […]

দেশের মাটিতে এসে একটু বসার জায়গা হলো না কোচ এবং অধিনায়কের!

ইতিহাস গড়ে দেশে ফেরা নারী ফুটবল দলকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। তাদের বরণ করতে দুপুর থেকে বিমানবন্দর এলাকা ছিল মুখরিত। ছাদ খোলা বাসে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত রাজসিক অভ্যর্থনা জানানো হয় নারী ফুটবল দলকে। কিন্তু বাফুফে ভবনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র।হিমালয় জয় করে আনা শিরোপা যে ভবনে থাকবে, সে ভবনে ছিল না […]

রানি এলিজাবেথের স্মৃতি উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কমনওয়েলথ থেকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে যথাযথ কিছু করা উচিত যাতে ভবিষ্যতে কয়েক বছর ধরে ফোরামে তার নিবেদিত সেবা স্মরণে থাকে। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি আজ শুক্রবার এখানে শেখ হাসিনার বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী প্রয়াত রানীকে ‘মাতৃতুল্য […]