নিখোঁজ এমপি আনারের মরদেহ কলকাতায় উদ্ধার

ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।বুধবার ভারতীয় উপদূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে দেশটির পুলিশ।টানা নয়দিন নিখোঁজ থাকার পর বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঞ্জিভা গার্ডেনের একটি […]
এমপি আজীম হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা আটক : পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, […]
মতপ্রকাশের স্বাধীনতা সূচকে ২ ধাপ উন্নতি বাংলাদেশের

বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের এবারের অবস্থান ১২৮তম। যা ২০২২ সালে ছিল ১৩০তম।মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বৈশ্বিক মতপ্রকাশ রিপোর্ট ২০২৪’ প্রকাশ করেছে আর্টিকেল নাইনটিন। সেখানে জানানো হয়েছে এ তথ্য।সংস্থাটি বলছে, বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক। বাংলাদেশের মতো সংকটজনক অবস্থায় আছে ভারত ও আফগানিস্তান।বাংলাদেশের মতপ্রকাশ স্কোর মাত্র ১২। ২০১৮-২০২৩ সালে বাংলাদেশের স্কোর আটকে আছে […]
সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ বাংলাদেশি হজ যাত্রী

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৮ হাজার ৯৭২ জন। মোট ৮২টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন বলে মঙ্গলবার হজ বুলেটিনে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।হজ বুলেটিনের তথ্যমতে, ৮২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৬টি, সৌদি […]
জাহাঙ্গীর গেটে উল্টে গেল লরি

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় দ্রুতগামী একটি সিমেন্ট মিক্সার লরি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কে উল্টে গেছে।রোববার দিবাগত রাতে মহাখালী বিএএফ শাহিন স্কুলের সামনে জাহাঙ্গীর গেট মোড়ে বিজয় সরণি সড়কের দিকে লরিটি উল্টে যায় ।পরে পুলিশের উদ্ধারকারী বড় রেকার গাড়ি দিয়ে লোডেড সিমেন্ট মিক্সার লরিটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এতে করে বিঘ্নিত হয় যান […]
ভারতে ‘নিখোঁজ’ এমপি আনারের মেয়ে ডিবিতে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। তাই তার খোঁজ পেতে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এসেছেন।রোববার বিকেলের দিকে তিনি মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আসেন।নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল […]
কালশীতে পুলিশ বক্সে অটোরিকশা চালকদের আগুন

রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছেন আন্দোলনরত অটোরিকশা চালকরা।রোববার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান গণমাধ্যমকে জানান, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে।অটোরিকশা চালকরা কালশী মোড় সড়কে যান […]
যানজট : বদলে যাচ্ছে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের চিত্র

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ট্রাফিক ব্যবস্থাপনার দিক থেকে গুরুত্বপূর্ণ একটি ইন্টারসেকশন। আসাদগেট, ধানমন্ডি ও বসিলাকে সংযোগকারী এই রাস্তার আশেপাশেই রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন সমস্যার আধিক্যের কারণে সেখানে যানজট লেগেই থাকতো। যার ফলে দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষের।সম্প্রতি তেজগাঁও ট্রাফিক বিভাগ এই দুর্ভোগ লাঘবে নুতন পরিকল্পনা গ্রহণ করেছে। ট্রাফিক পুলিশের নতুন পরিকল্পনায় কমে এসেছে আগের […]
বুদ্ধপূর্ণিমা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি নেই। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে।বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আসন্ন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।হাবিবুর রহমান বলেন, ২২ মে […]
বাংলাদেশের ফুচকাকে ‘বেস্ট’ বললেন লু

ঢাকা সফরে এসে এবার বাংলাদেশের ফুচকাকে ‘বেস্ট’ বলেছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার বাংলাদেশি ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।শেফ রহিমা সুলতানা এই ফুচকা ও ঝালমুড়ি পরিবেশন করেন। ফুচকার স্বাদ নিয়ে ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস সমবেত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশি ফুচকা […]