নির্বাচন অনুসন্ধান কমিটি’ গঠন করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

নির্বাচন পূর্ব অনিয়মের বিষয় নিষ্পত্তি করতে ৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চাহিদাপত্র পাঠায় আইন মন্ত্রণালয়ে। নিয়মানুযায়ী তা সুপ্রিম কোর্টের অনুমোদনের পর যায় আইন মন্ত্রণালয়ে। এবং বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ইসি তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে।কমিটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, আচরণবিধি ও ভীতি, বাধা, […]

বাংলাদেশকে ‘বিশ্বস্ত প্রতিবেশী’ বললো ভারত

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশকে দিল্লির বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে তিনি এ কথা বলেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দেন ভারতের পররাষ্ট্র সচিব।দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতের […]

রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গভর্নর সার্গেইভিচের বৈঠক

রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাশিয়ার ইভানোভো অঞ্চল সফর করেন। সফরকালে তিনি এই অঞ্চলের গভর্নর. ভসক্রিসেন্সকি স্তানিস্লাভ সার্গেইভিচের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনা হয়।আলোচনায় রাষ্ট্রদূত কামরুল আহসান গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের […]

ভোটের প্রচারে মেয়র ও চেয়ারম্যানদের মানতে হবে ১০ নির্দেশনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নামতে মেয়র ও চেয়ারম্যানদের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এই নির্দেশনা মেনে চলতে কোনো ধরনের অবহেলা না করতেও সতর্ক করা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম স্বাক্ষরিত আদেশটি সিটি ও পৌর মেয়র ছাড়াও জেলা, উপজেলা […]

নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না : প্রধানমন্ত্রী

নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলেও আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে দলটির সংসদীয় বোর্ডের মনোনয়ন সভায় তিনি […]

এবার রাষ্ট্রপতির এপিএস হলেন জিতু

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন হায়দার মোহাম্মদ জিতু। বুধবার (২২ নভেম্বর) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, হায়দার মোহাম্মদ জিতুকে ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা জাতীয় বেতন স্কেলে (নবম গ্রেডে) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।হায়দার মোহাম্মদ জিতু রংপুরের সাতমাথা এলাকার সিরাজুল ইসলাম সিরাজ ও […]

আজ সশস্ত্র বাহিনী দিবস

আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মঙ্গলবার (২১ নভেম্বর) উদযাপন করা হচ্ছে ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস।দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়েছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র […]

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান তারা।ঢাকা সেনানিবাসে সকাল ৮টার দিকে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর সদস্যরা। […]

মানুষ পুড়িয়ে কোন কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছে, এখনও সেভাবে মানুষ এবং যানবাহন পোড়ানো হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ পুড়িয়ে কোন কিছু অর্জন করা যায় না। এটা ভুল। অর্জন করতে হলে জনগণের শক্তির দরকার হয়। জনগণের পাশে থাকতে হয়।আজ মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ২০২২-২৩ […]

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ নেয়া হয়েছে বলে বাংলাদেশে অনেক এগিয়েছে।রোববার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬০ বছর পূর্তি উদযাপন ও ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩- এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখনই সরকার […]