ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন প্রকাশ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (পঞ্চম শ্রেণি) ও দাখিল (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন প্রকাশ করেছে। গত ২২ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদরাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ইবতেদায়ি (পঞ্চম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় […]
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ-সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই প্রাঙ্গণে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এসময় খতিব মুহিবুল্লাহকে […]
ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন (CERT-In) সম্প্রতি

মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য একটি গুরুতর সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, ফায়ারফক্সের পুরোনো সংস্করণে এমন কিছু ভয়ংকর নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে, যেগুলোর সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর কম্পিউটারে অনধিকার প্রবেশ করতে পারে এবং ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম হতে পারে।কোন কোন সংস্করণে ঝুঁকি রয়েছে : সার্ট-ইন-এর প্রকাশিত নিরাপত্তা নোট (CIVN-2025-0273) অনুযায়ী, এই দুর্বলতা মূলত […]
ঠোঁট অকারণেই কালো? ঘরোয়া উপায়ে উজ্জ্বল ও গোলাপি করবেন যেভাবে

অনেকেরই ঠোঁট কালো থাকে। ঠোঁট কালো হওয়ার পেছনে নানা কারণ থাকলেও এর মধ্যে বহুল প্রচলিত হচ্ছে ধূমপান। এ থেকে অল্পতেই ঠোঁট কালো হয়। আবার সূর্যের অতিবেগুনি রশ্মি ও অত্যধিক লিপস্টিক ব্যবহারের কারণেও ঠোঁট কালো হতে পারে। ডিহাইড্রেশন বা হরমোনের ভারসাম্যহীনতা থেকেও ঠোঁট কালো হতে পারে।ঠোঁট যে কারণেই কালো হোক না কেন, তা উজ্জ্বল দেখাতে নানা […]
বজ্রসহ বৃষ্টির আভাস

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে […]
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের প্রথম সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সাক্ষাৎকালে দু’দেশের সাম্প্রতিক যোগাযোগ ও মন্ত্রী পর্যায়ের সফরের প্রশংসা করেন উভয়পক্ষ। এর মধ্যে গত আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের […]
ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। এবারের নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য মাঠে থাকবে। তারা ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করবে।বাসসের সঙ্গে আলাপকালে বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব […]
জামায়াতের ৩৬ বছর আগের ফর্মুলা এখনও গ্রহণযোগ্য: শিশির মনির

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের ওপর আপিল বিভাগের চূড়ান্ত শুনানি তৃতীয় দিনের মতো শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ শুনানি শেষে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।আদালতে ইন্টারভেনার হিসেবে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। আর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষে […]
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বললো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্রও জমা দিয়েছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলের একটি সূত্রের বরাত দেওয়া হয়েছে।তবে এমন সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই […]
ভারতে বাস–বাইক সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২০

ভারতের অন্ধ্র প্রদেশের কুরনুল জেলায় জাতীয় মহাসড়ক ৪৪-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং বহু যাত্রী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে চিন্নাটেকুরু গ্রামের কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি বাস স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৩০ মিনিটে পেছন দিক থেকে একটি […]