কড়াইল বস্তির আগুনে পুড়ল ১৫শ ঘর, সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা

পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর কড়াইল বস্তির আগুন। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় রাত সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এই আগুন। এতে বেশ কয়েকজন আহত হলেও হতাহতের কোন খবর মেলেনি, তবে পুড়ে গেছে ১৫শ ঘর। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।ভয়াবহ আগ্নেয়গিরির দাবানল; মুহূর্তেই যা নিঃশেষ করে দিয়েছে […]
পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ৭ কর্মকর্তা

সাত কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ নভেম্বর) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
বুধবারের মধ্যেই গণভোটের গেজেট: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের ভোটের দিন একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী আসন্ন গণভোটে ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের। আজ বা আগামীকালের মধ্যে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে […]
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তারেক রহমানের উদ্বেগ

রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠানএতে বলা হয়, ‘২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। ইতোমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে […]
ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র: মাদুরো

যুক্তরাষ্ট্র কখনোই ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, তার দেশ অজেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই দাবি করেছেন তিনি।মূলত যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও কার্টেল তালিকায় নতুন সংস্থার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। খবর আনাদোলুবার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে কথা […]
পার্লামেন্টে বোরকা নিয়ে ব্যঙ্গ, অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত

ব্যঙ্গ করার উদ্দেশ্যে বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ করা অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসনের পদ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এই কাজের জন্য তার সহকর্মী সিনেটররা তাকে প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।কুইন্সল্যান্ডের এই সিনেটর দীর্ঘদিন ধরে জনসমক্ষে পূর্ণ মুখ ঢাকা পোশাক পরিধান […]
হাসিনা, রেহানা ও টিউলিপের দুর্নীতির মামলার রায় ১ ডিসেম্বর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম […]
খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে সোনালী ব্যাংক

ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ৪৫ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে।মামলা দায়েরকৃত প্রতিষ্ঠান সোনানী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক সাদেকিন হাবিব বাপ্পি মামলাটি প্রত্যাহার আবেদন মঞ্জুর করেন।সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী […]
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

দুই দিনের ধারাবাহিক ঊর্ধ্বগতিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের বেশি সময়ের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের শান্ত মন্তব্যে ডিসেম্বরেই সুদ কমানোর সম্ভাবনা জোরদার হওয়ায় বাজারে নতুন করে চাঙ্গাভাব দেখা দিয়েছে। খবর রয়টার্সমঙ্গলবার স্পট স্বর্ণের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪১.৪৯ ডলার হয়েছে, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। আগের দিনই […]
শেখ হাসিনার নামে থাকা ব্যাংকের দুই লকারে মিলেছে ৮৩২ ভরি স্বর্ণালংকার

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকারে ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরের) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) লকার দুটি জব্দ করা হয়।সিআইসির এক কর্মকর্তা জানান, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী […]