টঙ্গীতে আতঙ্কে শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ ঘোষণা

টঙ্গীতে হামিম গ্রুপের প্রতিষ্ঠান সিসিএল-৩ নামে একটি পোশাক কারখানায় একাধিক শ্রমিক মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। আহতদের টঙ্গী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আতঙ্কে কারখানায় শ্রমিক না থাকায় কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করেছেন।আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ১৭ […]
গাজীপুর টঙ্গীতে হামিম গ্রুপের অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভীড়

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় হামিম গ্রুপের কারখানায় বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে লাঞ্চ বিরতির পর হঠাৎ করেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। অল্প সময়ের ব্যবধানে শতাধিক শ্রমিক অচেতন, মাথা ঘোরা, বমি বমি ভাব ও মুখ দিয়ে লালা বের হওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে যান। অসুস্থতার খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা সরকার শাহিনুর ইসলাম রনি […]
টঙ্গীতে জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হলেন- সিলেট জেলার সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) এবং সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মইনইউদ্দিন (১০০)।জানা যায়, গতকাল রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা […]
শেখ হাসিনার স্বর্ণ উদ্ধার, আলোচনায় ব্যাংকের ভল্ট-লকার

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকে রাখা দুটি লকারে পাওয়া গেছে ৮৩২ দশমিক ৫ ভরি সোনা। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে উদ্ধার হয় এসব সোনা। এরপর থেকেই ব্যাংকে রাখা সোনা নিয়ে চলছে আলোচনা। নিরাপত্তার বিষয়টির পাশাপাশি অনেকেরই জিজ্ঞাসা ব্যাংকে মূল্যবান সামগ্রী রাখা কতটা নিরাপদ, লকার আর ভল্টের পার্থক্য কী এবং […]
দশম গ্রেডের দাবিতে ঢামেক হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতীকরণের দাবিতে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ সময় হাসপাতালে আগত অসংখ্য রোগীকে দুর্ভোগ পোহাতে দেখা যায়। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলে এই কর্মবিরতী। তবে জরুরি বিভাগে স্বল্প পরিসরে চলেছে তাদের সেবাদান।সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির জরুরি […]
তিন দিন পর কথা বলেছেন খালেদা জিয়া, সংকট কাটেনি এখনো

এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিন দিন পর গতকাল শনিবার সকালে পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে অল্প কথা বলেছেন—এ তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ সূত্র।চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিনের তুলনায় তার অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। বিশেষ […]
আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী জামায়াত: ডা. শফিকুর রহমান

আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩০ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন।বিস্তারিত আসছে…
গাজায় পুলিশ বাহিনী গড়তে মিসরে শত শত ফিলিস্তিনিকে প্রশিক্ষণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য ভবিষ্যৎ নিরাপত্তা বাহিনী গঠনের অংশ হিসেবে শত শত ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য যুদ্ধ-পরবর্তী গাজায় একটি ঐক্যবদ্ধ ও পেশাদার পুলিশ বাহিনী দাঁড় করানো। এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপিসংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, গত আগস্টে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সঙ্গে […]
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৭০ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, এই বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ […]
বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে এ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য বলেছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দেন।এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এ ট্রাইব্যুনাল মানিনা’ এমন […]