নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।ড. ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। […]

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ

গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে আগামী বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।বিস্তারিত আসছে…

খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় বিএনপি, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে চায় বিএনপি। এরই মধ্যে সরকারের আনুষ্ঠানিক অনুরোধে খালেদা জিয়ার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে কাতার। দেশটির আমিরও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে সকালে কাতার জানায়, তারা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স […]

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন […]

পুতিন দিল্লি পৌঁছানোর আগেই ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে ভারতে আসছেন। তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে […]

করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বাংলাদেশ বিমান, চলবে সপ্তাহে ৩ দিন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশপথে সরাসরি চলাচল আবারও শুরু হতে যাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানিয়েছেন, খুব শিগগিরই করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও সংযোগ বাড়াতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছেসংবাদমাধ্যমটি বলছে, বুধবার ফরেন সার্ভিসেস অ্যাকাডেমিতে বক্তৃতা দিতে গিয়ে সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’–কে […]

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেনহাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ […]

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা

জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আনা হয়। এ মামলায় চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করবে প্রসিকিউশন। […]

অনুমতি ছাড়া তেলের দাম বৃদ্ধি করল ব্যবসায়ীরা, ব্যবস্থা নেয়ার কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা

ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনও সম্মতি নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকে এ তথ্য জানান তিনি।বাণিজ্য উপদেষ্টা বলেন, আধা ঘণ্টা আগে জেনেছি তারা তেলের দাম বাড়িয়েছে। এভাবে তারা সামগ্রিক একত্রিত হয়ে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর কোনো আইনগত ভিত্তি নেই। বাণিজ্য মন্ত্রণালয় আলোচনা করে […]

কোন সঞ্চয়পত্রে মুনাফার হার কত

ব্যাংক খাতের দুরবস্থার মধ্যে সবচেয়ে নিরাপদ মাধ্যম ভেবেই সঞ্চয়পত্র কিনতে আগ্রহ প্রকাশ করেন মধ্যবিত্তরা। নিরপাত্তার পাশাপাশি এখানে সুদের হারও বেশ ভালো। পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র—বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এই চার ধরনের সঞ্চয়পত্র আছে। পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি সব সঞ্চয়পত্রে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে […]