ঢাকাসহ সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, আরও কমার পূর্বাভাস

রাজধানীতে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস ও শুষ্ক আবহাওয়ায় নগরীতে শীতের তীব্রতা আরও অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মধ্যরাতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, ফলে ভোর পর্যন্ত শীতের অনুভূতি বেশি থাকবে। এই শীতল বাতাসের প্রভাব অব্যাহত থাকলে আগামী এক–দুদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা আরও […]
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ ছয় মাস বাড়াল এনবিআর

মেট্রোরেল সেবায় যাত্রীদের জন্য ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশ এবং জনস্বার্থ বিবেচনায় মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে এই সুবিধার মেয়াদ ছিল […]
একসময়ের ঘনিষ্ঠ ঢাকা–দিল্লির সম্পর্ক ভাঙনের দিকে এগোচ্ছে?

বাংলাদেশ ও ভারতে পাল্টাপাল্টি সহিংস বিক্ষোভ, সংখ্যালঘু হত্যাকাণ্ড ও ভারতবিরোধী উত্তেজনাকে কেন্দ্র করে নতুন করে সংকটে পড়েছে ঢাকা–দিল্লির সম্পর্ক। কূটনৈতিক টানাপোড়েন, ভিসা সেবা স্থগিত এবং দুই দেশের রাজনীতিতে উসকানিমূলক বক্তব্য— সব মিলিয়ে প্রশ্ন উঠছে, একসময় ‘পরীক্ষিত’ বলে পরিচিত এই বন্ধুত্ব কি এখন ভাঙনের সীমানায় দাঁড়িয়ে?সংবাদমাধ্যম বিবিসি বলছে, বাংলাদেশে সাম্প্রতিক সহিংস বিক্ষোভের মধ্যে এক হিন্দু নাগরিক […]
দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী […]
সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান

২৫ ডিসেম্বর সংবর্ধনা শেষে এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি জানান, ২৭ ডিসেম্বর (শনিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন। এরপর শেরেবাংলানগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই […]
যে কারণে অনেকের ভিসা প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র

সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন সাবেক কমিশনারসহ পাঁচজনের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব ব্যক্তি ও সংগঠন যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে দেশটির দৃষ্টিভঙ্গি ও মতামত দমন করতে ‘বাধ্য’ করার চেষ্টা করেছে।এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, উগ্রপন্থী কর্মী ও কিছু এনজিওর বিরুদ্ধে বিভিন্ন বিদেশি রাষ্ট্র যে বিধিনিষেধ আরোপ […]
সব বন্ধ করে দেয়া উচিত, কোনও কিছু এখান থেকে বাংলাদেশে যাবে না: শুভেন্দু

বাংলাদেশ নিয়ে ফের সুর চড়িয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হত্যাকারীর বিরুদ্ধে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশে কী পদক্ষেপ নেয়া হচ্ছে, তা না-জানালে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। এমনকি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রদ করার কথাও জানিয়েছেন শুভেন্দু। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন চুপ রয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। […]
শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ (মঙ্গলবার) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন- […]
হাদি হত্যা মামলায় কবির আবারও রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) ঘনিষ্ঠ সহযোগী কবিরের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারও সাত দিনের রিমান্ডে নিতে […]
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে আমদানি শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।এ লক্ষ্যে সরকার খেজুর […]