দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন প্রার্থীদের জন্য নমনীয় হলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যারা টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন তাদের সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে সংস্থাটি।রবিবার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করে ইসি।দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, […]

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন।রোববার (১৮ […]

নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির : মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের ওপর বিএনপির শতভাগ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপির।সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় শপথ […]

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা, যান চলাচল স্বাভাবিক

আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রির বন্ধের নির্দেশ দিতে হবে। তা না হলে, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভবন ঘেরাও করা হবে। এমন আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।এই দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে যাওয়ার পর […]

ইসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনের সড়কে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা এই কর্মসূচি শুরু করে।দেখা গেছে, বেলা ১১টা থেকে ছাত্রদলের কর্মীরা ইসির সামনে আসতে শুরু করেন। মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্র […]

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান অবজারভার।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে জানানো হবে।বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে বিকল্প কী পরিকল্পনা […]

শামীম ওসমান ও তার ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান […]

কাঁচা সুতায় শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি গার্মেন্টস মালিকদের

বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি ও বাংলাদেশ কনভেনশনাল ও নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি কাঁচা সুতার (ইয়ার্ন) শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) এক যৌথ সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি করে তারা। বিজেএমইএ- এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সেলিম রহমান সংবাদ সম্মেলনে বলেন, গার্মেন্টস খাত ইতিমধ্যেই বৈশ্বিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও দেশীয় […]

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড দিতে হবে

চলতি ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।বার্তায় জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে […]

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত-২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত ও ৭৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কোরদোবা শহরের আদামুজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।এদিকে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষ হতে অন্তত এক মাস সময় লাগতে […]