বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনের অপার সম্ভাবনা ও মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এই অঞ্চলে এটিই তার প্রথম সফর।সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। […]
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে সম্প্রতি ছুটি ঘোষণা করে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ […]
জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা

জালিয়াতি ও মিথ্যা তথ্য ব্যবহার করে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ বিভাগীয় তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাময়িক বরখাস্তকৃত উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, […]
সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৯৫৮ শিশু নিহত হয়েছে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে। এ ছাড়া পথচারী হিসেবে ২ হাজার ৮১২ এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ২ হাজার ১৯৩ শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব […]
নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম।তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের […]
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভেঙ্গে ঝুঁকে এগিয়ে আসার চেষ্টা করেন।রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জন প্রশাসন মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাষ্টপতির আদেশক্রমে উপ সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী […]
আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর

শারদীয় উৎসবের বিজয়া দশমী আজ বুধবার (২১ অক্টোবর) এর মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে।আজকের দিনে দেবী দুর্গাকে বিসর্জন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। উপাসনাকারীদের চোখের জলে ভাসিয়ে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে ফিরে যাবেন কৈলাসে। আর তাইতো মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর।মা দুর্গা চলে যাওয়ার এই মুহূর্তে ভক্তদের মধ্যে বিদায়ের কষ্ট দেখা যায়। […]
লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এতে কৃষিজমিতে ফাটল ধরে শুকিয়ে যাচ্ছে ধানগাছ। পাশাপাশি ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা।উপজেলার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু এমন সময়ে পর্যাপ্ত বৃষ্টি না থাকায় ফসল উৎপাদন ও জীবিকা নিয়ে […]
ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আটক রাখার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।সৌদি জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে দান করতে আগ্রহীদের অনুমোদিত ও সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা […]
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন। দেশটিতে অবৈধ অভিবাসনবিরোধী ব্যাপক অভিযান অব্যাহত থাকার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের হার আরও বেড়েছে। গত ১০ আগস্ট প্রকাশিত এক তথ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, […]