দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসেসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি […]

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

বছরের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিক অধিনায়ক। আগে ব্যাট করবে তার দল।এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছে দল। ৬ টেস্টে ৩ জয় […]

পেছালো এইচএসসির ফল প্রকাশের তারিখ

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।গত ২৪ অক্টোবর শনিবার আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের […]

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের ৩ বিশ্বরেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনটি বিশ্বরেকর্ড গড়েছে ভারত। ওয়েলিংটনে কিউইদের দেওয়া ১৯৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধ্বংসাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও তরুণ বৈভব সূর্যবংশী।তাদের এই অবিশ্বাস্য ও ঝোড়ো সূচনার সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একাধিক নতুন বিশ্বরেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।

গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাকের নোটিশ নিয়ে তোলপাড়

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে প্রবাসী স্বামীর তালাকের নোটিশকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নোটিশে স্বাক্ষর জালের অভিযোগ তুলে স্থানীয় কাজী আব্দুল হাইয়ের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ করেছেন স্ত্রী মোছা. রেখা বেগম। তবে অভিযোগ অস্বীকার করে কাজী দাবি করেছেন, স্বামী দেশে এসে তাঁর উপস্থিতিতে স্বাক্ষর করে স্ত্রীকে তালাক দিয়েছেন।রেখা বেগমের অভিযোগ, প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনে […]

রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষে অন্তত ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া ও ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মস্কো-নিয়োজিত গভর্নর জানিয়েছে, রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় সিমফেরোপল থেকে মস্কোগামী একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।রুশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যাক্সে […]

বগুড়ায় শর্টসার্কিটের আগুনে নন্দীগ্রামে ৩ পরিবার নিঃস্ব

বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সাতটি ছাগল, ফ্রিজ, টেলিভিশন, ঘরের ছাউনি, দরজা-জানালা, আসবাবপত্র, নগদ টাকা, ধান, চাল ও কাপড়সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ফায়ার সার্ভিসের হিসাবে, আগুনে প্রায় আড়াই লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।২৬ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৫ […]

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে।মঙ্গলবার (২৭ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো […]

কিশোরগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন, ঘাতকের বাড়িতে আগুন

কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকায় মো. ইমরান (৩৮) নামে এক যুবক হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনের পর অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের […]

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ১১ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০০ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি […]