যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় এক শক্তিশালী ঝড় ও আকস্মিক বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় রাজ্য কর্মকর্তাদের বরাতে জানা যায়, দুই দিনের ভারী বর্ষণ ও নজিরবিহীন বন্যায় ঘরবাড়িতে পানি উঠার পাশাপাশি রাজ্যজুড়ে জরুরি সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।রবিবার (১৬ আগস্ট) এনবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানান যায়।এনবিসি নিউজের ড্রোন ফুটেজে […]

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত -১১

যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার (১৫ আগস্ট) দেশটির আনসার ও দেইর আল-জাহরানি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের বলে জানা গেছে।লেবাননের প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজধানী বৈরুত থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে […]

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক ডেপুটি স্পিকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, রবিবার সকালে তার বাড়ির পাশেই দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে রামপুরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রামপুরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় […]

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাত্র তিনটি টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার ঘরের মাঠে জয় তুলে নিয়ে এশিয়ার দ্রুততম দল হিসেবে এই কীর্তি গড়েছে টাইগাররা। বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান, যারা সাতটি টেস্ট খেলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেয়েছিল। ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ১২টি টেস্ট, আর শ্রীলঙ্কা ১৫টি টেস্ট খেলে এখনো অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা […]

মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। এই ম্যাচে পেনাল্টি মিস করে মায়ামিকে সমতায় ফেরানোর বড় সুযোগ হাতছাড়া করেন তিনি। এতে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে মায়ামি।রবিবার (১৬ আগস্ট) ভোরে হানি মুখতারের জোড়া গোলে ইন্টার মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ন্যাশভিলে।এদিন ম্যাচের ১৬তম মিনিটে গোল করে স্বাগতিক দলটিকে এগিয়ে দেন […]

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

বড় দল হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার খুব একটা সুযোগ পায় না বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে ঘরের মাঠে অজিদের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল টাইগাররা। সেবার মিরপুরে টেস্ট জিতে অজিদের বিপক্ষে ঘরের মাটিতে লাল বলে জয়ের খরা কাটিয়েছিল বাংলাদেশ দল। তবে অপেক্ষা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের।সেই মাহেন্দ্রক্ষণের জন্য বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছে ২৩ […]

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান গাইবে ১২ শিল্পী

বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান এবার ফিরছে নতুন সংগীতায়োজনে। ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’র মতো শ্রোতাপ্রিয় গানগুলো নতুন করে গাইবেন দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী।আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট উপলক্ষে ‘উত্তরাধিকার’ শিরোনামের বিশেষ এই অ্যালবামটি ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। […]

ঢালিউডের বড় পর্দায় আসছেন পূর্ণতা

ঢালিউডের রূপালি পর্দায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক মুখ। আগামী ৪ সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমা ‘লাভ ৯৬’। আর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে সম্ভাবনাময়ী নবাগত চিত্রনায়িকা পূর্ণতার।ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল পূর্ণতার। থিয়েটার এবং ছোট পর্দার কিছু কাজের মাধ্যমে নিজের ভিত গড়ে তোলার […]

রাজধানীর ভাটারায় অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা থানাধীন এলাকার নিজ বাসা থেকে তরুণ অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।পুলিশের প্রাথমিক ধারণা, রিধির মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া […]

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে-এর নাম বিএনপি, বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ শনিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত দেশব্যাপী ইএফটি ও আইবিএস প্লাস প্লাস এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে […]