করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা

ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে, তাদের তৈরি কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া একটি নথিতে প্রতিষ্ঠানটি বলেছে, তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে খুব বিরল থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম (টিটিএস) এর ঘটনা ঘটতে পারে। যার ফলে মানুষের রক্তে প্লেটলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়।ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড-১৯-এর টিকার […]

ফিলিপাইনে সরকারি স্কুলে সশরীর পাঠদান স্থগিতের ঘোষণা

ফিলিপাইনে প্রচন্ড গরম ও দেশব্যাপী জিপনি চালকদের ধর্মঘটের কারণে সব সরকারি স্কুলে দুই দিনের জন্য সশরীর পাঠদান স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।দেশটির শিক্ষা বিভাগ রোববার এ কথা জানিয়েছে।শিক্ষা বিভাগ ফেসবুকে বলেছে, ‘সর্বশেষ তাপ সূচকের পূর্বাভাস ও দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ঘোষণার পরিপ্রেক্ষিতে সব সরকারি স্কুল ২৯ ও ৩০ এপ্রিল অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেবে।

৪৪ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে পশ্চিমবঙ্গ

অতি তীব্র তাপপ্রবাহে নাকাল ভারতের পশ্চিমবঙ্গ। রোজ ভাঙছে তাপপ্রবাহের রেকর্ড। দীর্ঘ টানা রোববার কলকাতার তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি। এছাড়া রাজ্যের বীরভূম, বাঁকুড়াসহ দক্ষিণের জেলাগুলোতে কোথাও কোথাও প্রায় প্রতিদিনই ৪৪ ডিগ্রি ছাড়াচ্ছে তাপমাত্রা।প্রতি বছরই তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে কলকাতা। এবারও তাপদাহে হাঁসফাঁস সেখানকার নগর জীবন। সকাল থেকেই মাথার ওপর গনগন করছে রোদ। বেলা বাড়তেই রোদের প্রখরতায় […]

রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত

রাশিয়া শুক্রবার ইউক্রেনের তিনটি অঞ্চলে জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির জ্বালানিমন্ত্রী শনিবার এই কথা বলেছেন। একটি বড় জ্বালানি কোম্পানি বলেছে, হামলায় চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ হয়েছে।ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো একটি ফেসবুক পোস্টে বলেছেন, ‘শত্রুরা আবারও দেশের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করেছে। বিশেষ করে ডিনিপ্রোপেট্রোভস্ক, ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং লভিভ অঞ্চলে স্থাপনায় হামলা হয়েছে। সেখানে যন্ত্রপাতি ও […]

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় বিক্ষোভ থামছেই না

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় থামছেই না বিক্ষোভ। ফিলিস্তিনের সমর্থনে একের পর এক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার আটলান্টার এমরি বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়।বিক্ষোভ দমনে রাসায়নকি গ্যাস প্রয়োগ করে পুলশি। এছ াড়া বেশ কিছু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়।এদিকে বিক্ষোভোর মুখে লস এঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউর্দান ক্যালিফোর্নিয়ার শিক্ষা সমাপনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় ৬৫ হাজার […]

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে মতানৈক্যের অগ্রগতির আশা ব্লিঙ্কেনের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে মতপার্থক্যের অবসানে অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুক্রবার আলোচনা শুরুর সময় তিনি এমন আশা প্রকাশ করেন। ওয়াং ই বিশ্বের ক্ষমতাধর এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান মতানৈক্য সম্পর্কে সতর্ক করেন। খবর এএফপিওয়াং ইর সঙ্গে বৈঠকের সূচনাতে ব্লিঙ্কেন বলেন, তিনি ‘খুব স্পষ্ট, খুব সরাসরি কথা বলবেন।তিনি আরও […]

মোদির বিরুদ্ধে ইসিতে হাজার হাজার নাগরিকের চিঠি

ভারতের রাজস্থানে রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক নির্বাচনী বক্তৃতায় তীব্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। মোদির বিচার চেয়ে নির্বাচন কমিশনে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিকের চিঠি জমা পড়েছে। চিঠিগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা দেওয়ারও দাবি জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।তারা বলছে, নির্বাচনী […]

নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। আয়ারল্যান্ডের আরটিই নিউজকে তিনি বলেছেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে আমরা স্বীকার করি। কিন্তু গাজা যুদ্ধে যে পরিমাণ মানুষ নিহত হয়েছেন তাদের সংখ্যা খুবই বেশি।ন্যান্সি পেলোসি বলেন, নেতানিয়াহু যে পলিসি ও তৎপরতা শুরু করেছেন তা আমরা প্রত্যাখ্যান করি। তার এ নীতি ভয়াবহ। তিনি […]

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জ্যামাইকা

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকা।বুধবার জ্যামাইকা সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আল-জাজিরা ও মেহের নিউজ এজেন্সি।গাজায় ইসরায়েলের ব্যাপক আগ্রাসন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অনবরত গভীর মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, জাতিসংঘ সনদের প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে মিল […]

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধে বিল পাস

যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে আনা একটি বিল অনুমোদন করেছে দেশটির সিনেট। বিলটি এখন স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে।বিলের শর্ত অনুযায়ী, টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান, বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে নিজেদের শেয়ার আগামী ছয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে। […]