ইনস্টাগ্রামে এখন জাপানের রাজপরিবার

জাপানের রাজপরিবার এখন ইনস্টাগ্রামে। প্রাচীন এই রাজপরিবার সতর্কতার সাথেই সোমবার ইনস্টাগ্রামের ব্যবহার শুরু করেছে। তবে ইনস্টাগ্রামে রাজপরিবারের কারোর সেলফি আশা করাাটা ভুল হবে।ইনস্টাগ্রামে যে প্রথম ১৯টি ছবি পোস্ট করা হয়েছে তা স¤্রাট নারুহিতো এবং স¤্রাজ্ঞী মাসাকার। এগুলো সবই তাদের বিভিন্ন সময়ে রাজকীয় দায়িত্ব পালনের ছবি।ইনস্টাগ্রামে ইম্পেরেয়িাল হাউজহোল্ড এজেন্সি (আইএইচএ) অ্যাকাউন্টটটি ১ লাখ ৬০ হাজারেরও বেশি […]
ইউক্রেনের বিদ্যুৎ-গ্যাস অবকাঠামোয় ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের অভ্যন্তরীণ সমরাস্ত্র উৎপাদন বাধাগ্রস্ত করতে দেশটির বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী। হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।রোববারের বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র-ড্রোন ব্যবহারের মাধ্যমে ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস খাতের বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে রুশ বিমান […]
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

ইসরায়েলের শহরগুলোয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার রাতে তেল আবিব, জেরুজালেম, সিজারিয়া, রানানা এবং হার্জলিয়াতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে।তেল আবিবের কাপলান স্ট্রিটে অনুষ্ঠিত বিক্ষোভে অবিলম্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। সমাবেশের একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মকর্তারা শহরের কিরিয়া সামরিক সদর দফতরের প্রবেশদ্বার বিগিন গেটে বিক্ষোভকারীদের ধাক্কা […]
পেরুর প্রেসিডেন্টের বাসভবনে পুলিশের অভিযান

বিভিন্ন অনুষ্ঠানে পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের হাতে দেখা যায় দামি ঘড়ি। এই ঘড়ি এতটাই দামি যে তার বেতনভাতা বা আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই অপ্রকাশিত সম্পদ বা বিলাসবহুল ঘড়ির পেছনে সম্ভাব্য দুর্নীতি তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।পুলিশের নথির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ কর্মকর্তা শনিবার […]
দাড়ির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ব্রিটিশ সেনাবাহিনী

ব্রিটিশ সেনা সদস্য ও কর্মকর্তাদের এখন থেকে দাড়ি রাখতে পারবেন। একশ বছরের বেশি সময় ধরে ক্লিন-শেভ করার রেওয়াজ চলছে ব্রিটিশ সেনাবাহিনীতে।এবার দাড়ি রাখার ওপর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।তবে দাড়ি ও গোঁফ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুবিন্যস্ত রাখতে হবে। বিষয়টি নিয়মিত নজরদারিও করা হবে।এই নীতি বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে ব্রিটিশ সেনাবাহিনীতে আকৃষ্ট করা সক্ষম হবে বলে […]
সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে যাত্রীবাহী একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার (১৬৫ ফুট) খাদে পড়ে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৮ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি […]
সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩৬

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়। সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন […]
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার

পেঁয়াজ রপ্তানিতে ভারতে চলমান নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসতে যাচ্ছে দেশে। এর মধ্যে প্রথম ধাপে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) রেজওয়ানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ ট্রেনে করে ২৯ মার্চের মধ্যে […]
১০ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, সাগরেই ৩৬ হাজার : রিপোর্ট

১০ বছরে কমপক্ষে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। অভিবাসন বিষয়ক জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ রিপোর্ট দিয়েছে। এই হিসাবে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৬ হাজার।এএফপির রিপোর্টে বলা হয়েছে, পানিতে ডুবে যারা মারা গেছেন তাদের মধ্যে বেশির ভাগই সমুদ্রে ডুবেছেন। এর মধ্যে আবার […]
গাজার পরিস্থিতি নারকীয় : জার্মান পররাষ্ট্রমন্ত্রী

গাজা উপত্যকায় আরও বেশি মানবিক সাহায্য পাঠানো প্রয়োজন এবং এজন্য দ্রুত সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি গাজার পরিস্থিতিকে নারকীয় বলে আখ্যায়িত করেছেন।জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মধ্যপ্রাচ্য সফর করছেন। মঙ্গলবার তিনি ইসরায়েল-গাজা সীমান্ত অঞ্চল কেরেম শালোম পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, গাজার পরিস্থিতি নারকীয়। দ্রুত সীমান্ত খুলে দিতে হবে এবং […]