বাণিজ্যযুদ্ধে কোনও বিজয়ী নেই, হুঁশিয়ারি প্রেসিডেন্ট জিনপিংয়ের

বাণিজ্য যুদ্ধে কোনও বিজয়ী নেই বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করলেন তিনি।সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও এপি।প্রসিডেন্ট শি জিনপিং সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, “প্রোটেকশনিজম কোনও পথ দেখায় না” এবং বাণিজ্য যুদ্ধের […]

নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট। শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যম বলছে, হেলিকপ্টারে একজন পাইলট ছাড়াও ছিলেন দুই প্রাপ্তবয়স্ক ও তিন শিশু। […]

বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান

বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে মনে করেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। এ ধরনের সিদ্ধান্তে মার্কিন ক্রেতাদের জীবন বিঘ্নিত হবে। এতে মার্কিন নাগরিকদের জীবন আরও নিরাপদ হবে সেই সম্ভাবনা নেই, বরং মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। সম্প্রতি মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পল ক্রুগম্যান।আলোচনায় মার্কিন […]

শুল্ক আরোপ নিয়ে নানা দেশে টানাপোড়েন, অটল অবস্থানে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টারা আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপের পক্ষে কথা বলেছেন। বাজারে অস্থিরতা এবং বাণিজ্য যুদ্ধ এড়াতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানানো সত্ত্বেও তারা এই নীতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। টেলিভিশনে একাধিক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাম্প্রতিক শেয়ারবাজারের পতনকে গুরুত্বহীনভাবে উল্লেখ করেছেন।অপরদিকে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জোর দিয়ে বলেছেন যে, পরিকল্পনা […]

গাজায় মা-বাবার একজন কিংবা উভয়কেই হারিয়েছে ৩৯ হাজারের বেশি শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলা চলছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে। এরপর দুই দফায় যুদ্ধবিরতিতে কমপক্ষে ৫০ দিনের মতো বন্ধ ছিল হামলা। তবে এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ১৭ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর তেলআবিবের নির্বিচার হত্যাকাণ্ডে অনাথ হয়েছে ৩৯ হাজারের বেশি শিশু। অর্থাৎ, শিশুরা তাদের মা-বাবার একজন কিংবা উভয়কেই হারিয়েছে।ফিলিস্তিনের […]

যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যে কয়েক লাখ মানুষের বিক্ষোভ, যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের ওপর ১০ শতাংশ ভিত্তি ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক শনিবার (৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। ফলে দেশটির আমদানি করা সব পণ্যের ওপর বাড়তি অর্থ আদায় শুরু করেছে ট্রাম্প প্রশাসন।ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় বিশ্বজুড়ে পুঁজিবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মার্কিনী। যুক্তরাষ্ট্র ছাড়াও বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন […]

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিশাল বিক্ষোভের কর্মসূচি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদীদের বাড়াবাড়ি এবং ধনকুবেরদের সমর্থিত এজেন্ডার বিরুদ্ধে শনিবার আমেরিকা জুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বামপন্থী সংগঠনগুলো।আমেরিকার বামপন্থী সংগঠনগুলোর বরাতে দ্য গার্ডিয়ান জানায়, শনিবার ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা এবং দেশের অন্যান্য স্থানে ৫ লাখের বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করবে বলে আশা করা হচ্ছে।বিক্ষোভের পরিকল্পনাকারী দলগুলোর মধ্যে একটি হচ্ছে ইনডিভিজিবল। […]

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন বা ৭ দশমিক ৩ কোটি মার্কিন ডলারের নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতি ডলার ১২১ টাকা ৪৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮৮৬ কোটি ৫৮ লাখ টাকা।জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে ওই অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার পর সৃষ্ট উদ্বেগের মধ্যে […]

সাহায্য বন্ধে আরও সংকট বাড়বে, শঙ্কায় বাংলাদেশে থাকা রোহিঙ্গারা

তহবিল সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচিও (ডব্লিউএফপি) সম্প্রতি রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনার কথা বাংলাদেশকে জানিয়েছে।এমন অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা আশঙ্কা করছেন, সাহায্য বন্ধের ফলে সংকট আরও গভীর হবে। এমনকি সুযোগ-সুবিধা বন্ধের ফলে তারা কোথায় যাবেন; এমন প্রশ্নও তুলছেন […]

গাজা-সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় মঙ্গলবার (২৫ মার্চ) অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। একই সময়ে সিরিয়ার দেরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলাআল-জাজিরা আরবি জানিয়েছে, গাজার দক্ষিণের শহর খান ইউনিসের কেন্দ্রে ইসরায়েলি বাহিনী ড্রোন […]