মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্য আটক

মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এবার তারা সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে।আটককৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনও রয়েছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।আরাকান আর্মি (এএ) বুধবার ঘোষণা করেছে, তারা […]

শেখ হাসিনার কোনও বক্তব্য সমর্থন করে না ভারত : বিক্রম মিশ্রি

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও বক্তব্যকেই সমর্থন করে না ভারত। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।মূলত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে তিনি একথা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি।প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা […]

ভারতে প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ ভেঙে দেওয়া হলো

ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে।এরই ধারাবাহিকতায় ভারতে এবার ভেঙে দেওয়া হয়েছে একটি মসজিদের একাংশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি প্রায় ২০০ বছরের পুরোনো। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম […]

গভীর রাতে মারা গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ মারা গেছেন। গতকাল রোববার রাত ২টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। খবর এনডিটিভিআগামীকাল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মান্ডা জেলায় সমাহিত করা হবে। তার মৃত্যুতে কর্ণাটক সরকার তিনদিনের শোক ঘোষণা করেছেন।বেঙ্গালুরুকে প্রযুক্তির রাজধানী হিসেবে গড়ে তুলতে তার […]

সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হচ্ছে। এমনকি, আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নিয়েছে ইসরায়েল।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, বাশার আল-আসাদ সরকারের পতনের পর চরমপন্থিদের নিষ্ক্রিয় ও তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতেই তারা এসব পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, […]

রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ‘চুক্তি’ করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের প্যারিসে দুজনের বৈঠক শেষে রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে তিনি এ কথা বলেন।ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, ‘একটি চুক্তিতে পৌঁছানোর এবং এই পাগলামি বন্ধের পথ বেছে নেবে জেলেনস্কি ও ইউক্রেন।’ খবর ফ্রান্স টোয়েন্টিফোরেরনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবিলম্বে […]

যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত: জেলেনস্কি

রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত হয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এ তথ্য জানিয়েছেন। তার পক্ষ থেকে এটি ছিল দেশটির ক্ষতির পরিমাণ সম্পর্কে এক বিরল স্বীকারোক্তি।জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুদ্ধে ইউক্রেনের ৩ লাখ ৭০ হাজার সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এদের মধ্যে কিছু সেনা একাধিকবার আহত […]

সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে যা বললেন ট্রাম্প

বিদ্রোহীদের হাতে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেছেন, বাশার আল-আসাদ রাশিয়ার সমর্থন হারিয়ে তার দেশ থেকে পালিয়ে গেছেন। খবর আলজাজিরার।নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আসাদ চলে গেছেন। তার রক্ষক, রাশিয়া, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তাকে […]

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের হামলায় লেবাননে আরও ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত দুজন নিহত হন। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কমূলক গুলি ছোড়ে […]

জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি চান। এই সময়ের মধ্যে মুক্তি দেয়া না হলে হামাসকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের […]