জুনের মধ্যে কক্সবাজারে রেললাইন চালু হবে : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেললাইন চালু হবে। তখন সারাদেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে।আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় কক্সবাজারের আইকনিক স্টেশনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নূরুল ইসলাম সুজন বলেন, একসময় এটি স্বপ্ন ছিল, এখন সেটা বাস্তবায়নের […]
যেকোনো মুহূর্তে রোহিঙ্গাদের ফেরত নিতে পারে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যেকোনো মুহূর্তেই মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারে। এ জন্য তারা কয়েকশ লোককে ভেরিফাইও করেছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ এর অনুষ্ঠান শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ২০১৬ সালের পর বাংলাদেশে এসেছে, তাদের মিয়ানমার ফিরিয়ে নিতে […]
বিমানের নতুন এমডি হলেন শফিউল আজিম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম। বুধবার (৭ ডিসেম্বর) তাকে প্রেষণে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে, বিমানের এমডি মো. যাহিদ হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। গত ১৩ জুলাই মো. যাহিদ হোসেনকে বিমানের এমডি হিসেবে নিয়োগ […]
১৪টি দলকে শোকজ করলো নির্বাচন কমিশন

চাহিদা মোতাবেক নির্ধারিত সময়ে নিবন্ধনের শর্ত পূরণের তথ্য না দেওয়ায় ও কোনো সাড়া না দেওয়ায় মোট ১৪টি দলকে শোকজ করল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ১৫ দিনের মধ্যে তথ্য না দেওয়ার যথাযথ কারণ জানাতে বলা হয়েছে।বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে দলগুলোকে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা। দলগুলো হলো- কৃষক শ্রমিক […]
আজ গণতন্ত্র মুক্তি দিবস

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস আজ। দীর্ঘ ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের এ দিনে পতন ঘটে তৎকালীন স্বৈরশাসকের।এ দিন তিন জোটের রূপরেখা অনুযায়ী, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এ আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, সেলিম, দেলোয়ার, তাজুল, ডা. মিলন, নূরুল […]
গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের ভোট ৪ জানুয়ারি

অনিয়মের কারণে স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ফের আগামী ৪ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। এর আগে গত ১২ অক্টোবর নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ওই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।ওই দিন বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে […]
১ ডিসেম্বরই মুক্তিযোদ্ধা দিবস হওয়া উচিত : মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের অবদানের সম্মান জানাতে ১ ডিসেম্বরই ‘মুক্তিযোদ্ধা দিবস’ হওয়া উচিত। বাসস’র সঙ্গে এক সাক্ষাতকারে তিনি সোমবার (৫ ডিসেম্বর) একথা বলেন। বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সারাদেশেই মুক্তিযোদ্ধা দিবস পালনের বিষয়টি আলোচিত হচ্ছে। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ১৯৭১’সহ বেশ কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন সম্প্রতি ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি […]
আজ বিশ্ব মৃত্তিকা দিবস

আজ সোমবার (৫ ডিসেম্বর)। বিশ্ব মৃত্তিকা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মাটি: খাদ্যের সূচনা যেখানে’।দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, নদীমাতৃক এবং কৃষিনির্ভর সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশের অর্থনীতি ও […]
গৌরবময় বিজয়ের মাস শুরু

আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাঙালির নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম পূর্ণতা পেতে শুরু করে ডিসেম্বরের শুরু থেকে।মাসের প্রথম দিন থেকেই মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছিয়ে আসতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধারাও এগোতে থাকেন রাজধানী ঢাকার দিকে। একে একে বিভিন্ন রণাঙ্গনে উড়তে শুরু করে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। পাকিস্তানকে পর্যুদস্ত করে অর্জিত এ বিজয় […]
শান্তি মিশনে বাংলাদেশের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের শান্তি মিশনে বাংলাদেশের নারী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আমরা গর্বিত।ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) সেমিনার-২০২২ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়। নারীরা সমাজের সবচেয়ে দুর্বল অংশ বলে উল্লেখ করে […]