ঢাকায় আজ কখন কোন এলাকায় লোডশেডিং

দেশে জ্বালানি সাশ্রয় ও বিদ্যুতের ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।রোববার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে এরই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত। রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) […]

চাঁদ দেখা কমিটির বৈঠক রোববার

পবিত্র সফর মাসের চাঁদ দেখতে রোববার (২৮ আগস্ট) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।শনিবার (২৭ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশের আকাশে কোথাও […]

কবি নজরুলের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্পৃহা ছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, কবি নজরুলের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্পৃহা ছিল। তার মধ্য আছে ধর্মীয় মূল্যবোধ প্রতিপালনের ইঙ্গিত। তার কবিতা গান মানুষকে সব সময় অনুপ্রেরণা দেবে, বিশ্বের যেকোনো  পরিস্থতিতে তার ভাবদর্শন মানুষ অনুসরণ করবে। এর মধ্য দিয়েই কবি অমর হয়ে থাকবেন।আজ শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের […]

শেখ হাসিনার দিল্লির বৈঠকে যোগ দিবেন মমতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছাকে মর্যাদা দিয়েই দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত মোদি সরকার এই কারণে তিন বছর পর ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শেখ হাসিনার দিল্লি সফরের সময় ভারত-বাংলাদেশ বৈঠকে থাকার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে যে মমতা যাচ্ছেন তা গতকাল (বৃহস্পতিবার ২৫ আগস্ট) কলকাতায় […]

নতুন ডেপুটি স্পিকারের শপথ রোববার

নতুন ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করা করা না হলেও শপথের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) শপথ গ্রহণ করবেন নতুন ডেপুটি স্পিকার।আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট ) সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন সিনিয়র সহকারী সচিব শওকত আকবর স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, ওইদিন (রোববার) সন্ধ্যা ৭ টায় জাতীয় সংসদ […]

অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা : রাষ্ট্রপতি

শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।‘অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা’। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বুধবার স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্থানীয় একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘লেখা পড়া’ হয় না এ অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্র […]

১৫ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৫ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যারা দেশের উন্নয়ন চায় না তারা অলস হয়ে বসে থাকবে না। তিনি উল্লেখ করেন যে, ২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপি-জামায়াতের রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হয়েছিল। দেশের চলমান অগ্রযাত্রায় পুনরায় আঘাত আসতে পারে। তিনি বলেন, দএই আঘাত হয়তো সামনে […]

শোক দিবস : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের মানুষ।সোমবার (১৫ আগস্ট) ভোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু ভবন এলাকা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে […]

মানুষের কষ্ট লাঘবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ ভুক্তভোগী বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মানুষের যে কষ্ট হচ্ছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। সেই কষ্ট লাঘবের জন্য আরও কী কী করা তার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা মানুষের কষ্টটা যে বুঝি না, তা না।  আজ রোববার (১৪ […]

শোক দিবসে বঙ্গভবনে বিশেষ দোয়ার আয়োজন রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাদ আছর মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। […]