প্যারিস চুক্তি পূর্ণ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  সরকার গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করার লক্ষ্যে প্যারিস চুক্তির পূর্ণ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, ‘আমরা পরিবেশ আদালত আইন-২০১০, বিপজ্জনক জাহাজ ভাঙার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০১১ এবং ২০১৪ সালে একটি সংশোধিত ও পরিমার্জিত ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা প্রণয়ন করেছি। জাতীয় পরিবেশ নীতি-২০১৮, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) […]

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন ১৯ জন

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬২ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ৯৮৩ জন এবং সংরক্ষিত […]

গাইবান্ধা-৫ উপনির্বাচন: চার প্রার্থীর মনোনয়ন বাতিল

গাইবান্ধা-৫ উপনির্বাচনে মনোনয়পত্র বাছাইয়ে শেষ দিনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। গাইবান্ধা-৫ উপনির্বাচনে মনোনয়পত্র বাছাইয়ে শেষ দিনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক […]

রানীর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শোক বইয়ে স্বাক্ষর

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তাকে স্বাগত জানান। এসময় শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এই বই খোলা হয়। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী […]

দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দিয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলাতে হবে। আমাদের মাটি উর্বর। নিজের ফসল […]

তরুণরাই দেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলবে : প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করার লড়াইয়ে দেশের তরুণ ও যুবকদের ওপরই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেছেন, তরুণরাই হবে একচল্লিশের কারিগর, তারাই দেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলবে।ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবন […]

ভারতের ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিন দিনের সফরে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত নয়াদিল্লি সফরে এ আমন্ত্রণ জানানো হয় বলে শনিবার (১০ সেপ্টেম্বর) এডিটরস গিল্ডের এক অনুষ্ঠানে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সম্পর্কিত বেশ কয়েকটি […]

১২ বছরে ৪০০ কোটি ৫৪ লাখ বই দিয়েছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০১০ সালে আওয়ামী লীগ সরকার বিনা মূল্যে বই বিতরণের কর্মসূচি হাতে নয়। এর মধ্যে কেটে গেছে ১২ বছর। এই সময়ে অর্থাৎ ২০১০-২০২২ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৪০০ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৯১১ কপি পাঠ্যপুস্তক বিতরণ করেছে সরকার।আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে শেখ […]

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানির বয়স ৯৬ বছর। রানির মৃত্যুর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শান্তিপূর্ণভাবে মারা যান রানি এলিজাবেথ। ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে ছিলেন তিনি। […]

কুশিয়ারার পানি বণ্টন চুক্তি বাংলাদেশের জন্য বড় অর্জন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারার পানি বণ্টন নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফরের একটি বড় অর্জন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সফরের ফলাফল নিয়ে আয়োজিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক […]