জাতীয় মানবকল্যাণ পদক পেল ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকল্যাণে অবদানের জন্য আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মানবকল্যাণ পদক প্রদান করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদফতরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে জাতীয় মানবকল্যাণ পদক তুলে দেওয়া হয়।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের […]
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস, রাজস্ব কমলো ৩ লাখ টাকা

নতুন বছর উদযাপনে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়েছে। দুর্ঘটনা রোধে রোববার (১ জানুয়ারি) মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ফলে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে এসে ফিরে গেছেন। কেউ কেউ মনে করছেন- মেট্রোরেল হয়তো কোনো কারণে বন্ধ। এমনকি সকাল ১০ থেকে মেট্রোরেল চালু করার পরও পর্যাপ্ত যাত্রী পাওয়া যায়নি। এতে এক […]
বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দইয়ের স্বাদ নিয়েছি : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এই দেশে বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দই পর্যন্ত হরেক খাবারের স্বাদ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। আজ রবিবার নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান।পিটার হাস বলেন, আপনাদের অসাধারণ এই দেশটিতে আমার প্রথম বছরে সুশীল সমাজ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিল্পী, সব দলের রাজনীতিবিদ এবং […]
ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে ব্যবস্থা : আইনমন্ত্রী

ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।আজ রোববার (১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। ২০২৪ এর শুরুতে যে নির্বাচন হবে তাতে সব দল অংশগ্রহণ করবে বলে আশা করছি।তিনি বলেন, সংবিধানে যেভাবে নির্বাচনের কথা […]
একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো বই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি মনে করি একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো নতুন বই আর এই বই শেখ হাসিনা প্রতিটি ছাত্রছাত্রীর হাতে পৌঁছে দিচ্ছে। নতুন বই হাতে পেলে যেমন শিক্ষার্থীদের মন ভালো হয় ঠিক তেমনি লেখাপড়ায় আরও মনোযোগী হয়।আজ রবিবার (১ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই […]
বিশ্বে অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের বই উৎসব : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বড় চ্যালেঞ্জ ছিল বছরের প্রথম দিন বই উৎসব করতে পারাটা। একটা সমযয়ে বিদ্যুতের সমস্যা ছিল ও কাগজের সংকট ছিল, তারপরেও সকলের সমন্বিত প্রয়াসে এই কাজটা করতে পেরেছি।আজ রোববার সকাল ১১টায় শুরু হয় পুস্তক উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, “দেশব্যাপী আজ […]
ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবল খেলতে প্রয়োজনীয় প্রস্তুতি নিন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সকলের জন্য খেলাধুলা নিশ্চিত করতে কাজ করছে। তিনি ফুটবল খেলোয়াড়দের এমনভাবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন যাতে তারা ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে পারে।তিনি বলেন, কয়েক দিন আগে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে, তবে, বাংলাদেশ কোয়াালিফাই করতে পারেনি। আমি আশা করি বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবল খেলবে এবং তোমাদের (ফুটবলারদের) নিজেকে সেভাবে […]
৬০ টাকার টিকিট হারিয়ে ১০০ টাকা জরিমানা গুনলেন ইমরান

দেশের ইতিহাসে প্রথবারের মতো সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেলের গেট খোলা হয় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। এ নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই ঢাকাবাসীর। প্রথম দিনে বেশির ভাগ মানুষকে প্রয়োজনের চেয়ে শখ পূরণ করতে মেট্রোরেলে চলাচল করতে দেখা গেছে। তবে এ দিন নানা বিপত্তিও ঘটেছে। এরমধ্যে ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞানের ছাত্র ইমরান হোসেনকে গুনতে হয়েছে জরিমানা।তিনি জানান, মেট্রোরেলের উত্তরা […]
মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না : ওবায়দুল কাদের

মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মেট্রোরেলের ভাড়া অনেকেই বেশি বলছেন-এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, মোটেও সমস্যা হবে না। রিকশায় উঠলেই ২০ টাকা। তাহলে?বিএনপির পূর্বঘোষিত […]
স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে মেট্রোরেল যুগে প্রবেশ করল বাংলাদেশ।আজ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এর আগে বেলা ১১টার দিকে দিয়াবাড়িতে পৌঁছান তিনি। তবে আজ উদ্বোধন হলেও ‘স্বপ্নের বাহনে’ চড়তে […]