বন্ধুত্বপূর্ণ সর্ম্পক রেখেও সমুদ্রসীমা অর্জনে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক রেখেও আমরা আমাদের বিশাল সমুদ্রসীমা অর্জন করতে সক্ষম হয়েছি।বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। আজ (সোমবার) সকালে আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  শেখ হাসিনা বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের যে অধিকার আছে সেটা নির্দিষ্ট করার জন্য বঙ্গবন্ধু ১৯৭৪ সালে আইন […]

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন। তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়। এর আগে দুপুরে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার […]

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দ্রুত দিতে র‌্যাবকে নির্দেশ দেওয়া হবে

সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে র‌্যাবকে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমরাও চাই এ হত্যার রহস্য দ্রুত উন্মোচিত হোক।’আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কক্ষে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে ডিআরইউর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি […]

নতুন ৩ রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর বাসবভন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিনটি রেলপথ উদ্বোধন করেন তিনি।এ সময় টঙ্গী-জয়দেবপুর অংশে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠানের অপর প্রান্তে কুমিল্লার শশীদল থেকে রাজাপুর, পাবনার ঈশ্বরদীর রূপপুর […]

বঙ্গবন্ধু টানেলের ৯৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন

কর্ণফুলি নদীর তলদেশে নির্মাণাধীন স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ বর্তমানে প্রায় ৯৬ শতাংশ সম্পন্ন হয়েছে।টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ আজ বৃহস্পতিবার বলেন, ‘কর্ণফুলী নদীর তলদেশে টানেলের নির্মাণ কাজ ৯৬ শতাংশ শেষ হয়েছে। যান্ত্রিক স্থাপনার কাজ এখনো চলছে। এরই মধ্যে এপ্রোচ রোড নির্মাণের কাজও শেষ হয়েছে।’ তিনি বলেন, ক্রস প্যাসেজ ও টানেল […]

জুলাই থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল

গত ২৯ ডিসেম্বর থেকে সবার জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেলের দুয়ার। এদিন থেকে উত্তরা আগারগাঁও উত্তরা পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার উড়াল পথে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, দিনে ৪ ঘণ্টা মেট্রোরেল সাধারণ যাত্রী নিয়ে চলাচল শুরু করে।এরপর গত ২৫ জানুয়ারি খুলে দেওয়া হয় মেট্রোরেলের পল্লবী স্টেশন। এ নিয়ে তিনটি স্টেশনে থামছে মেট্রোরেল।এরপর থেকে […]

পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠান শেষে একই স্থানে জনসভায় অংশ নিয়েছেন তিনি। এতে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের জনতা উচ্চবিদ্যালয় সংলগ্ন রাজউকের কমার্শিয়াল প্লট মাঠে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেন। এটি মূলত দ্বিতীয় মেট্রোরেল ও প্রথম পাতাল রেল।জানা গেছে, সরকার […]

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে : প্রধানমন্ত্রী

সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোড মডেল। এটা সম্ভব হয়েছে আমরা ক্ষমতায় আছি বলে, সরকারের ধারাবাহিকতা রয়েছে বলে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে।আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন শেষে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ দেশের মানুষ […]

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের অমলিন স্মৃতি স্মরণের মাস ফেব্রুয়ারি।বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই তো বাঙালি জাতি নানা আয়োজনের মাধ্যমে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ পাকিস্তান সরকারের […]

আজ থেকে শুরু অমর একুশে বইমেলা

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসজুড়ে চলবে এ মেলা। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করবেন।করোনা মহামারির জন্য গত দুই […]