জাতীয় গ্রিডে যুক্ত হলো আশুগঞ্জের ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। শনিবার (২৬ নভেম্বর) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি প্রকল্প থেকে […]
মুক্তিযোদ্ধাদের অবদান আ.লীগ কখনও ভুলবে না: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের অবদান ক্ষমতাসীন আওয়ামী লীগ কখনও ভুলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল-মতের ভিন্নতা থাকতে পারে, কোনো বীর মুক্তিযোদ্ধার অবদানকে তার দল বা তিনি ছোট করে দেখেন না বলে জানিয়েছেন সরকারপ্রধান। সোমবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই […]
কূটনীতিকদের মনে রাখা উচিত আমরা পরাধীন দেশ নই : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত আমরা পরাধীন দেশ নই। এটা (বাংলাদেশ) কোনো কলোনি না।আজ সোমবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় সাংবাদিকদের […]
অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগে রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত ছিল, উন্নয়ন ছিল না। সেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন করেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’রোববার (২০ নভেম্বর) সকালে ইপিজেডের শিল্প ও অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী […]
প্রধানমন্ত্রী সঙ্গে আসামের বিধানসভার স্পিকারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি।রোববার (২০ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বিশ্বজিৎ দাইমারির নেতৃত্বে ৩৩ বিধায়কসহ ৬২ জনের একটি দল বাংলাদেশে আসেন।এসময় ভারতের আসাম রাজ্যের বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ […]
দেশের গণতন্ত্রকে সুসংহত করেছে আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের গণতন্ত্রকে সুসংহত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এমন মন্তব্য করেন তিনি। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে আমরা গণতান্ত্রিক […]
পড়াশোনা ও গবেষণার উপযুক্ত পরিবেশ গড়ে তুলুন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও গবেষণার উপযুক্ত পরিবেশ গড়ে তুলুন… যাতে তাদের এ জন্য বিদেশে পাড়ি দিতে না হয়।’ আজ শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ এ কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় […]
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার পরিবার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুরিদান, ভক্ত, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির […]
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।রাষ্ট্রপতি, তার স্ত্রী রাশিদা খানম এবং সফরসঙ্গীদেরকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (ইএ২০২)) আজ সকাল ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে। […]
সম্প্রীতির উৎসব পালন হোক বাংলার ঘরে ঘরে : সেলিনা হোসেন

বাংলার প্রতিটি ঘরে সম্প্রীতির উৎসব পালন করা উচিৎ। সম্প্রীতির মন্ত্রে দীক্ষিত হয়ে জনগণকে উজ্জীবিত করতে হবে। সব জাতি, ধর্ম, লিঙ্গের মানুষকে শ্রদ্ধার সাথে দেখা প্রতিটি ব্যক্তির নৈতিক দায়িত্ব। আন্তর্জাতিক সহনশীলতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সম্প্রীতির উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ভেপেলপমেন্ট (আইইডি), […]