দ্বাদশ সংসদ নির্বাচন : প্রতীক নিয়ে প্রচারণা শুরু হচ্ছে আজ

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম। এবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পালা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় আজ সোমবার (১৮ ডিসেম্বর) নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের […]
কুয়েতের আমিরের মৃত্যু : বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।গত শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছিল।প্রজ্ঞাপনে বলা হয়েছে কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত […]
গাজীপুরে ৫টি আসনে ৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩৭জন

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ৫টি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসাবে ৩৭জন নির্বাচনী লড়াইয়ে টিকে থাকলেন।রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে এ […]
আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর)। এদিন অফিস চলাকালীন রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে ইচ্ছুকরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি।বৈধ প্রার্থী ছিল […]
মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।আজ শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকার পুরাতন বিমান বন্দর এলাকায় এই তোপধ্বনি করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে […]
আজ বাঙালির গৌরবময় মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ’৫২ এর ভাষা আন্দোলন, ’৬৬ এর ছয় দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ […]
জাতীয় নির্বাচন: ইসিতে আপিল শুনানি শেষ হচ্ছে আজ

জাতীয় নির্বাচনে আপিল শুনানি শেষ হচ্ছে আজ। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৯৯টি আবেদনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ জন। তবে আপিল মঞ্জুর হয়নি ৫২ জনের।এদিন ঋণখেলাপির দায়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান এবং চট্টগ্রাম সিটির সাবেক মেয়র ও চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র […]
লিবিয়া থেকে ফেরত এলো আরও ১৩৬ জন

লিবিয়ার ত্রিপোলিতে বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক আরও ১৩৬ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশে ফিরে এসেছেন। তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহযোগিতা করেছে। এর আগে, গত ২৮ নভেম্বর ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে আটক ১৪৩ জন, ৩০ নভেম্বর ১১০ জন এবং ৬ ডিসেম্বর বেনগাজী ডিটেনশন সেন্টার থেকে ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে […]
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

সারা দেশের জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। আজ বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মসজিদ, মন্দির, গীর্জায় ও প্যাগোডা সমূহে […]
ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ প্রথম: প্রণয় ভার্মা

প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ‘মিট দ্য সোসাইটি’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ।প্রণয় ভার্মা বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তায় অগ্রাধিকার দেওয়া ভারতের নীতি। প্রতিবেশী […]