সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক, মেয়রের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১১০ বার

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আশ্বাসে বরিশালে সড়ক ও নৌপথে অবরোধ তুলে নেওয়া হয়েছে। এর ফলে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টা থেকে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ শাহারিয়া বাবু গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার রাত ১২টা থেকে বরিশালের সকল রুটে বাস চলাচল বন্ধ রাখে।

তবে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে মেয়র হামলাকারীদের শাস্তির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

অপরদিকে দুপুর ১টা থেকে লঞ্চ চলাচলও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মো. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, শ্রমিকরা লঞ্চ চলাচল শুরু করেছেন। এখন স্বাভাবিক নিয়মে চলাচল করছে।

অপরদিকে বরিশাল সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, বুধবার রাতের ওই ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন মেয়র সাদিক আবদুল্লাহ্। বেলা ৩টায় কালীবাড়ি রোড সেরনিয়াবাত ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories