মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

টঙ্গীতে ভূয়া পুলিশ গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার

টঙ্গীতে ভুয়া পুলিশ অফিসার পরিচয়দানকারী এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে স্থানীয় বড় দেওড়া আদর্শ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি জ্যাকেট, একসেট ইউনিফর্ম, কাভারসহ একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার,একটি ইউনিফর্মের বেল্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মাসুদ (২৯)। সে নওগাঁ জেলার আত্রাইল থানার পবন ভাংগা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাসুদ দীর্ঘদিন যাবৎ টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় পুলিশ অফিসার পরিচয় দিয়ে বসবাস করে আসছিল। সংবাদের ভিত্তিতে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকার কথা স্বীকার করে। পুলিশ পরিচয় সে কোনো অপকর্ম করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবিবুর রহমান বলেন, গ্রেফতারকৃত ভুয়া পুলিশ পরিচয় দানকারী যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories