শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেসরকারি হাসপাতালে চলচ্চিত্র অভিনেতার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার

মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মেগহানাথান আর নেই। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। ভারতের কালিকটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।
দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন মেগহানাথান। চিকিৎসাও চলছিল তার। জানা গেছে কেরালার পালাকাড়ে আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে। স্ত্রী সুস্মিতা ও একমাত্র মেয়ে পার্বতীকে রেখে গেছেন মেগহানাথান। গুণী এই অভিনেতার মৃতুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন তার ভক্ত-অনুসারী ও চলচ্চিত্র তারকারা
১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন মেগহানাথান। তার বাবা ছিলেন প্রখ্যাত মালায়ালাম সিনেমার অভিনেতা বালান কে নাইর। ১৯৮৩ সালে মালায়ালাম ভাষার ‘আশথ্রাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মেগহানাথান। মালায়ালাম সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্যই জনপ্রিয় ছিলেন তিনি।
তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে পঞ্চাগ্নি, চমায়ম, জনি জনি ইয়েস আপ্পা ও ভূমিগীতমের মত সিনেমা। সিনেমার পাশাপাশি মেগনাথন টেলিভিশনেও একটি পরিচিত মুখ ছিলেন মেগহানাথান। তাকে সর্বশেষ ‘সমাধান পুস্তকাম’ সিনেমায় দেখা গেছে যেটি চলতি বছর মুক্তি পেয়েছে। মেগনাথনের কাজ দর্শকদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories