বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্তসহ কয়েকটি অভিযোগে গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে লিটন মহাজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টঙ্গীর হিমারদিঘী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মোটর শ্রমিক লীগ নেতা লিটন মহাজনের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর তিনটি থানা ও রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক চারটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লিটন মহাজনের বিরুদ্ধে গাজীপুর মহানগরসহ কয়েকটি থানায় পৃথক চারটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ওই চারটি মামলায় এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories