বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

স্বামীর অত্যাচারে যুব মহিলা লীগ নেত্রীর আত্মহত্যা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার

টঙ্গীতে স্বামীর অত্যাচারে যুব মহিলা লীগ নেত্রী তানজিলা খানম লাকী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় পর আত্মহননকারীর স্বামী সফিকুল ইসলাম সুমন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। এর আগে বুধবার দিবাগত রাত ১২টার পরে আউচপাড়া এলাকায় অভিযান ৫ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তানজিলা খানম লাকী বগুড়া জেলার নন্দীপাড়া থানার দমদমা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, আউচপাড়া অভিযান ৫ এর আমির হোসেনের ৭ তলা বাড়ির ৫ তলায় লাকী স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন। তাদের সংসারে একটি মেয়ে ও দুইটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের সংসারে ঝগড়া বিবাদ লেখে থাকত। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত লাকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সুমন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহতের ছোট বোন কামরুন নাহার পুতুল জানান, সুমন আর লাকী প্রেম করে বিয়ে করেছেন। বর্তমানে তাদের সংসারে তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করে সুমন আমার বোনকে মারধর করত। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বোন লাকী আলাদা থাকার চিন্তা ভাবনা করেন।
বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত তাদের দুইজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। পরে আমি ঘুমিয়ে যাই। সকালে আমি ঘুম থেকে উঠে তাদের রুমের ভিতরে গিয়ে দেখি আমার বোন গলায় ফাঁস দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আছে আর সুমন ফ্লোরে ঘুমাচ্ছে। আমার ডাক-চিৎকার শুনে সে ঘুম থেকে উঠে। পরে আমি ও দুলাভাই বোনকে খাটের উপর নামাই। এরপর সুমন বাসা থেকে চলে যায়। পরে আর তার সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে আত্মহত্যা করা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories