বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে টুটুল সরকার গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার

টঙ্গীর ঐতিহ্যবাহী তুরাগ নদের উপর আইচি খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে টুটুল সরকার নামে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
২৬ অক্টোবর শনিবার রাতে খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে উত্তরা পূর্ব থানা পুলিশ টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, টুটুল সরকার খেয়া ঘাটের ইজারা নেওয়ার পর থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিলেন। বিআইডব্লিউটিএ’র অনুমোদন ছাড়া খেয়া ঘাটের নাম পরিবর্তন করে সরকার বাড়ি ঘাট নামকরণ করে নিজের পৈতৃক ঘাট হিসেবে প্রচার করে আসছিলেন। তার ইজারাকালীন সময় ঐতিহ্যবাহী তুরাগ নদের উপর টঙ্গী উত্তরা বাসীর এই খেয়াঘাটের নৌকার মাঝিদের বিতারিত করে ইঞ্জিনচালিত বোট দিয়ে পারাপার শুরু করেন তিনি। এতে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন অর্ধশতাধিক মাঝি ও তাদের পরিবার। এছাড়াও নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য পরিচালনা করে আসছিলেন তিনি।
খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া এবং অবৈধ ইজারার বিষয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় একাধিক ব্যক্তিকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। তার এই অপকর্মের বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে ইতিপূর্বে । তার বিরুদ্ধে অপহরণের মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে যৌথবাহিনী।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমদ বলেন, গ্রেফতারকৃতর ব্যবসায়িক অংশীদার তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories