শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে টঙ্গীতে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার

আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২৪ উদ্যাপন উপলক্ষে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের অপরাধ [দক্ষিন] বিভাগের আয়োজনে টঙ্গী পূর্ব থানা হলরুমে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপরোক্ত বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী উপ-পুলিশ কমিণনার মো. হাফিজুর রহমান।
এ বছর স্থায়ী অস্থায়ী মিলে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ৮টি, পশ্চিম থানা এলাকায় ৩টি, গাছা থানা এলাকায় ১২টি এবং পূবাইল থানা এলাকায় ১২টি পূজা মন্ডপে শ্রী শ্রী দূর্গা মাতা পূজা অর্চনা আগামী ৮অক্টোবর পঞ্চমী পূজার মধ্যদিয়ে শুরু হবে। পর্যায় ক্রমে ৯ অক্টোবর ষষ্টী, ১০অক্টোবর সপ্তমী, ১১ ও ১২ অক্টোবর নবমী এবং বিজয়া দশমী পূজা অর্চনার মধ্যদিয়ে শেষ হবে।
এ বছর পূজা মন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি মন্ডপের নিরাপত্তা বিধানে স্থানীয় যুবকদের সাখে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, মন্ডপগুলো সিসি ক্যামেরার আওয়াতায় নিয়ন্ত্রণসহ থাকবে বৈদ্যুতিক ব্যবস্থা। মাদকদ্রব্য সেবন করে মন্ডপ অভ্যন্তরে বা আশে পাশে ঘুরাফেরা নিষিদ্ধ এবং কোনি প্রকার ডিজে গান চালানো বা মলোর অয়োজন করা যাবে না মন্ডপের আশপাশে। পূজা উদ্যাপনের ওয়ার্ড, থানা, জেলা বা মহানগর নেতৃবৃন্দ এবং মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ পূজা মন্ডপগুলোর দেখাশোনা করবেন সার্বক্ষনিক, এমনটাই জানান পূজারী নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টঙ্গী বাজার শ্রী শ্রী দূর্গা মন্দিও পরিচালনা কমিটির সভাপতি বাবু রঞ্জিত দাস, সাধারণ সম্পাদক বাবু অমল ঘোষ, টঙ্গী পূর্ব থানা পূজা উদ্যাপন পরিষদ এর সভাপতি বাবু নারায়ন রায়, পাগাড়ের বাবু গোপাল বর্মণ, দত্তপাড়ার বাবু রুপক রায়, টঙ্গী পশ্চিম থানার বাবু বিদ্যুৎ দাস, বাবু অমল কৃষ্ণ, বাবু বিদ্যুৎ সাহা, পূবাইলের বাবু বিল্পব সাহা, বাবু শ্যামল বর্মন, বাবু গোপাল দাস, বাবু সুনীল দেবনাথ প্রমূখ। এ সময় টঙ্গী পূর্ব, পশ্চিম, গাছা ও পূবাইল থানায় কর্তব্যরত অফিসার্স ইনচার্জ ও অফিসার্স তদন্তসহ পুলিশের ভিবিন্ন কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী ও সনাতন সম্প্রদায়ের শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

One response to “আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে টঙ্গীতে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories