শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাহ্নবীর রূপে মুগ্ধ প্রেমিক, প্রকাশ্যেই দিলেন প্রেমের প্রস্তাব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার

শ্রীদেবী ও বনি কাপুর কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। জাহ্নবী কাপুরের বলিউডে অভিষেকের সময় তাদের সম্পর্কের বাঁধন ছিন্ন হয়। প্রাক্তন প্রেমিক শিখরের সঙ্গে সম্পর্ক ভাঙার পরও বিটাউনের একাধিক পার্টিতে নজর কেড়েছেন জাহ্নবী-শিখর।
মূলত শ্রীদেবীর মৃত্যুর পর ফের শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী। একটা সময় আড়ালে লুকিয়ে চলছিল প্রেম। তবে গত বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআর জুটির ছবি দেবারা।
ইতোমধ্যেই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে এই ছবি। জাহ্নবীর এই ছবি দেখতে গিয়েই, আবারও শ্রীদেবী কন্যার প্রেমে পড়লেন শিখর। একটি দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শিখর লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি।
‘কফি উইথ করণ’-এ জাহ্নবী জানান, তার ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর, বোন খুশির পাশাপাশি ‘শিখু’র নম্বর রয়েছে। বিপদে-আপদে, যে কোনও সময়ে শিখর পাহাড়িয়াকে পাশে পান তিনি।
সেদিনের পর্ব জুড়ে শ্রীদেবী কন্যার মুখে শোনা যায় শিখর পাহাড়ির কথা। মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গেই জমিয়ে প্রেম করছেন তিনি।
বলিপাড়ার প্রবীণ প্রযোজক এ তারকা যুগলের সম্পর্কের বিষয়ে বলেন, শিখরকে আমি ভালোবাসি। বছর খানেক আগেও যখন শিখরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না, তখনও ও আমার ভালো বন্ধু ছিল। আমি জানি ও কখনও জাহ্নবীকে ছেড়ে যাবে না। অর্জুন হোক বা জাহ্নবী, সকলের সঙ্গে যোগাযোগ রাখে শিখর। মিলেমিশে থাকে। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাকে আমি আশীর্বাদ বলে মনে করি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories