মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

উত্তরায় ভবনের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার

রাজধানীর উত্তরায় একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়। ওই ভবনে কিং ফিসার রেস্টুরেন্ট অবস্থিত। ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের এক হাজার ২০৮ বোতল মদ ও ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।
শামীম আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০)। এছাড়া একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories