শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসছে ‘তোফাজ্জলের শেষ ভাত’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার

ঠান্ডামাথায় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত খাওয়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে বেশ কয়েকজন শিক্ষার্থী নির্মমভাবে ঘণ্টার পর ঘণ্টা পিটিয়ে হত্যা করে তাকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যমও। চলতি মাসের ১৮ সেপ্টেম্বর রাতে হত্যা করা হয় তোফাজ্জলকে।
সেই ঘটনা উপজীব্য করে এবার নির্মিত হচ্ছে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’। খলিলুর রহমান কচির পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন ‘হা-শো’খ্যাত ইমরান। কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাটকের শুটিংয়ের ফাঁকে ইমরান বলেন, তোফাজ্জলের মতো একজন ভারসাম্যহীন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে দেশের মানুষ দেখেছেন। এই ঘটনায় মানুষ হিসেবে আমরা লজ্জিত। অপরাধীরা দৃষ্টান্তমূলত শাস্তি পাবে এটাই আমাদের সবার চাওয়া। আমরা ওইদিনের ঘটনা থেকে শুরু করে তোফাজ্জলের জীবনের নানা গল্প নাটকে তুলে ধরার চেষ্টা করছি।
তোফাজ্জলের শেষ ভাত’ নাটকে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকে। জানা গেছে, নাটকটি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে ইমরান হা-শো নামের একটি ইউটিউব চ্যানেলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories