শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নামার ঘোষণা চমকের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১০৪ বার

কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে দেশের শিক্ষার্থীরা। তাদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও।
সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব তারকারা। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করায় প্রতিবাদও করছেন তারা। সামাজিক মাধ্যমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক পোস্ট করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। রাস্তায় নেমে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
বুধবার ১৭ জুলাই মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্ট করে চমক লেখেন, আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবিতে কী চলছে, কেউ কি আপডেট দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কিনা জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সঙ্গে।
চমকের পোস্টে একাত্মতা প্রকাশ করেছেন নেটিজেনরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে। অভিনেত্রীর এমন ঘোষণায় সাধুবাদ জানাচ্ছেন অনুরাগীরা।
এদিকে, চলমান আন্দোলনে সহিংসতার ঘটনায় সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories