বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট জ্বালানির দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে উঠতে পারে, আশঙ্কা এড হির্সের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর ঠিক আগমুহূর্তে ভূপাতিত ইরানের ২ যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়ানোর ইঙ্গিত, সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে কী রয়েছে এবার আজারবাইজানে ড্রোন হামলা চালাল ইরান, আহত ২ তুরস্কের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনা, ২.৮ সিজিপিএ থাকলেই আবেদন সেমিফাইনালের আগে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা ‘শিশির ভারত নাকি ইংল্যান্ড: ফাইনালে যে দলকে দেখছেন পিটারসেন-আমির-রশিদরা

কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলার ইচ্ছা নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার

কোটাবিরোধী আন্দোলন ‘অরাজনৈতিক’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবিলা করবে? কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছা সরকারের নেই।
রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
বিবৃতিতে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন নিয়ে ‘বিএনপিসহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে’ সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, কোটাবিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। কোটাবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তৃতা-বিবৃতির মাধ্যমে উসকানি দিচ্ছে।
তিনি বলেন, ইতোপূর্বে বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা শিক্ষার্থীদের এই কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারও উসকানিতে পড়ে সরকারবিরোধী বক্তব্য না দিয়ে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন। আমরা আশা করি অচিরেই এই বিষয়ে সমাধান হবে।
তিনি বলেন, দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক। কোনো যৌক্তিক দাবি কখনোই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি। আওয়ামী লীগ সব সময় জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories