সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অভিশাপ

-------নন্দিনী ঝুমা
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৬৩ বার

জীবনে বেশি তো কিছু চাইনি,
শুধু চেয়েছিলাম
এমন একজন অন্তত থাকুক
যার কাছে সমস্ত খুঁত সমেত
নিজেকে মেলে ধরা যায়,
যার কাছে কোনো ভনিতা নয়,
নয় কোন অধিকার থেকে
না কিছু জোর করে
নিজের গুরুত্ব বোঝানোর দায় থাকে –
অনন্ত এমন একজন
মানুষ থাকুক
যার কাছে এই আমিটা বড্ড দামি
শুধু ভালোবাসায় থাকে –
এই তো চাওয়া
অথচ একটা গোটা জীবনকে
বয়ে যেতে দেখলাম
চাতকের মত,
তবুও কয়েকফোঁটা বৃষ্টি এসে
ছুঁয়ে গেলো না আমায় –
একি কোনো অভিশাপ ?
যা জন্মান্তর ধরে
একইভাবে এই বিশ্ব মাঝে
অশ্বথামার মত একাকী বয়ে চলেছি!!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories