বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিনিদ্র নিশীথে

✍️ কনককান্তি মজুমদার
  • আপলোডের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার

ব্যস্ত জীবন চলমান শতাব্দীর ধারণ,
দিন আসে দিন যায় মানুষের রকমভেদে,
সময়ের হরণ ।
অবকাশ নেই বিশ্বাসহীন
মুক্তির নিঃশব্দ নিমজ্জিত নিয়মের ফাঁদে।
খোঁটায় বাঁধা আঁচলের বাতাসে
ভালবাসার ধাক্কা প্রেমের প্রহরে,
সুখের আলিঙ্গন দুঃখের সাগরে।
ঐতিহাসিক উপন্যাস সাহিত্যের প্রেক্ষাপটে,
চরিত্ররা উচ্চারোহণের উচ্চ সোপানে।
অধমের অনিয়মে অনিচ্ছুক অনুধাবন,
গুণতির গুননে রাত নামে।
নিশুতির নিরালায় একার একাই
ভাবনার ছন্দপতন।
নিজের সাথে নিজের একটু পরিচয়,
গভীর রাতে ঘুমাচ্ছন্ন বিছানাতে
বিনিদ্র নিশীথের এপাশ-ওপাশ..।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories