শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চীনে যুক্তরাষ্ট্রের চার শিক্ষককে ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০০ বার

চীনের একটি পার্কে ঘুরতে গিয়ে ছুরি হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করে হয়েছে।
সোমবার (১০ জুন) চীনের উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশের সরকারি একটি পার্কে ঘটনাটি ঘটে।
আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নর্থ চীনের জিলিন শহরের এক পার্কে গিয়ে এ ঘটনার শিকার হন চার শিক্ষক।
আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অ্যাডাম জাবনের বলেছেন, তার ভাই ডেভিড এই ঘটনায় আহত চারজনের একজন। সোমবার ১০ জুন পার্কে একটি পুরানো স্থাপনা দেখতে গিয়েছিলেন সেই শিক্ষকরা। তখন ছুরিসহ এক ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
বিবৃতিতে কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চীনের বেইউয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের অংশ হিসেবে ওই শিক্ষকরা সেখানে পড়াতে গেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, তারা চীনে মার্কিন শিক্ষকদের উপর হামলার বিষয়টি সম্পর্কে জেনেছেন। তবে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনার বিষয়ে চীনের ওই অঞ্চলের পুলিশ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হামলার পরপরই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা গেছে, অন্তত তিনজন ব্যক্তি আহত রক্তাক্ত অবস্থায় পার্কের মাটিতে পড়ে আছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories