বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত চালকের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১২১ বার

টঙ্গীতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত অটোরিকশা চালক শাহীন (৩২) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গীর পাগাড় ঘাটপাড় এলাকায় জনৈক বিপুলের রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাত আটটার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত শাহীন আলম (৩২)। হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার জলসোকা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও দিয়ে পুলিশ জানায়, শাহীন আলম পেশায় একজন অটোরিকশাচালক। শুক্রবার সন্ধ্যায় সে অটোরিকশা আনতে গ্যারেজে যায়। এ সময় তাঁর রিকশাটির ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। পরে ব্যাটারি থেকে তার বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় শাহীন। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ ফারুক হোসেন বলেন, শাহীন আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েই থানা পুলিশের খবর পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories