বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

তুমি একা ঘর ফাঁকা

আহমদ হোসেন বাবু
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০৮ বার

ওরা জোর করে সাথে নিয়ে যেতে চায়
তুমি একা ঘর ফাঁকা, ক্যামনে যাই বলো?
কেমন করে বলি, আজো তুমি সাথে চলো
আজো মন ছুঁয়ে মন, নীলিমায় ধায়
কথা বলো চুপি চুপি বসন্ত সন্ধ্যায়
নিগূঢ়জীবনরসে আত্মা আলোঝলোমলো
ছুঁয়ে থাকি, যায় ওরা; চোখ ছলোছলো
তমালবীথিবনে শ্যামাপাখি গান গায়।

কামরাঙ্গার গাছে ঝাঁক বেঁধে আসে টিয়া
কলকথা প্রেম বুকে কেটে যায় খরা
বিকশিত মুখচন্দ্র মৃত্তিকা সমান।
তুমি চিরস্মৃতিময় পুলকিত হিয়া
বিশ্বপ্রেমী আলিঙ্গনে যেন বিশ্বম্ভরা
সুখ তুমি পুণ্যভূমি ভোরের আজান।।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories