শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিপুণের মানসিক ডাক্তার দেখানো জরুরি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০৫ বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল। এতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। ইতোমধ্যে কাজও শুরু করেছেন তারা। এর মধ্যেই কমিটি বাতিল চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, নিপুণ অসুস্থ। তার মানসিক ডাক্তার দেখানো জরুরি। পেছন থেকে মোহাম্মদ হোসেন তাকে ইন্ধন দিচ্ছে। চলচ্চিত্রের যত ঝামেলা সৃষ্টি করে এই মোহাম্মদ হোসেন। তাকেও বিচারের আওতায় আনা দরকার।
জায়েদ খান আরও বলেন, নির্বাচন থেকে নিপুণ এমন নোংরামি করে যাচ্ছে। এরপর থেকেই দর্শকদের কাছে চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। চলচ্চিত্রের স্বার্থে শিল্পী, কলাকুশলী সবাই ঐক্যবদ্ধ হয়ে নিপুণ-হোসেনদের বয়কট করা উচিত।
প্রসঙ্গত, দুই বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুণ। সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে। এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories