বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

টঙ্গী ও বিমানবন্দর এলাকায় ৭ ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৫৮ বার

টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর এলাকায় একাধিক অভিযান চালিয়ে ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত ৯টার দিকে র‌্যাব-১-এর অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তারা হলেন- শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাসেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা ও রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের প্রধানসহ ওই সাতজনকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে সাতটি ছুরি, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এ লক্ষ্যে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি ও কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‌্যাব-১-এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories